গোটা রাজ্যেই উন্নয়নের ঢেউ আছড়ে পড়েছে! করোনা বিধিকে অমান্য করেই প্রচারে শাহ

উত্তরপ্রদেশকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ! যোগী না বাবুয়া? প্রেস্টিজিয়াস ফাইটে কে জিতবে। তা নিয়ে যখন জোর চর্চা তখন রাম রাজ্যে দাঁড়িয়েই 'বিজয়ের' ডঙ্কা বাজালেন অমিত শাহ। আজ শনিবার একেবারে পুরদমে উত্তরপ্রদেশের নির্বাচনে নেম

উত্তরপ্রদেশকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ! যোগী না বাবুয়া? প্রেস্টিজিয়াস ফাইটে কে জিতবে। তা নিয়ে যখন জোর চর্চা তখন রাম রাজ্যে দাঁড়িয়েই 'বিজয়ের' ডঙ্কা বাজালেন অমিত শাহ। আজ শনিবার একেবারে পুরদমে উত্তরপ্রদেশের নির্বাচনে নেমে পড়লেন তিনি।

করোনা বিধিকে অমান্য করেই প্রচারে শাহ

এদিন উত্তরপ্রদেশের কৌরিনা বিধানসভা আসনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন শাহ। কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে। শুধু তাই নয়, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন শাহ।

বলেন, গোটা রাজ্য জুড়ে উন্নয়নের ঝড় দেখা যাচ্ছে। একাধিক রাস্তা, বিমানবন্দর, মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক গরীব মানুষের ঘরে আজ গ্যাসে রান্না হয়। রয়েছে বাথরুম এবং বিদ্যুৎ। এমনকি করোনা পরিস্থিতিতে একেবারে বিনামূল্যে রেশন, ভ্যাকসিনেশনের সুবিধাও সরকার দিচ্ছে বলে দাবি শাহের।

এমনকি দেশের মানুষ আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রেও সুবিধা পাচ্ছেন বলে দাবি তাঁর। ফলে উন্নয়নের ধারা বজায় রাখতে উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকেই ভোট দেবেন বলে আশা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তবে এদিন খুবই প্রচার শুরু করেন কৌরিনা বিধানসভা থেকে। সবদিক থেকেই গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। রাজনৈতিকভাবেও এই কেন্দ্র তাৎপর্যপূর্ণ। ব্যাপক ভাবে হিন্দুদের বাস এখানে। আর সেই জায়গা থেকেই একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন শাহ। শুধু তাই নয়, এলাকার সবথেকে পুরানো মিষ্টির দোকানে বসে দিলেন আড্ডা।

শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর সমস্ত উন্নয়নমূলক কাজ যোগী আদিত্যনাথ রাজ্যের একেবারে তৃণমূলস্তরে পৌঁছে দিয়েছেন। সমস্ত মানুষ একাধিক সুযোগ-সুবিধা ভোগ করছেন বলেও দাবি বরষীয়ান এই বিজেপি নেতার। এমনকি যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ব্যাপক ভাবে উন্নতি হয়েছে বলেও এদিন দাবি করেন তিনি।

তবে এদিন কার্যত নির্বচন কমিশনের বেঁধে দেওয়া নিয়মকে অগ্রাহ্য করেই প্রচারে নামেন শাহ। মানেননি নুন্যতম করোনা বিধিও। একেবারে মাস্ক ছাড়া এদিন প্রচার করতে দেখা যায় তাঁকে। প্রচারে সোশ্যাল ডিসটেন্স বলেও কিছু ছিল না। নির্বাচন কমিশন ডোর টু ডোর প্রচারে অনুমতি দিলেও যে কোনও জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এদিন শাহের এই প্রচারকে কেন্দ্র করে ব্যাপক জমায়েত ছিল। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থাও। যা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিরোধীদের দাবি, শাসকদল বিজেপি যদি করোনা বিধিকে এমন বুড়ো আঙুল দেখিয়ে প্রচার করতে পারে তাহলে কীসের নিয়ম। এই বিষয়ে অবিলম্বে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিরোধীদের। অন্যদিকে একাধিক রাজ্যের পাশাপাশি করোনা নিয়ে বিপদের মুখে উত্তরপ্রদেশ, সেখানে অমিত শাহের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+