Uttar Pradesh Election 2022: ভোটের আগের দিন উত্তর প্রদেশে আপ প্রার্থীর দলবদল! সাইকেলে চাপা পড়ল ঝাড়ু

উত্তর প্রদেশে প্রথম দফার ভোটের (uttar pradesh election 2022) আগের দিন প্রার্থীর দলবদল। চারথাওয়ালের আপ (aap) প্রার্থী ইয়াভার রোশন সমাজবাদী পার্টিতে (samajwadi party) যোগ দিয়েছেন। এই দলবদল অবশ্য আগেকার সব দলবদলকে পিছ

উত্তর প্রদেশে প্রথম দফার ভোটের (uttar pradesh election 2022) আগের দিন প্রার্থীর দলবদল। চারথাওয়ালের আপ (aap) প্রার্থী ইয়াভার রোশন সমাজবাদী পার্টিতে (samajwadi party) যোগ দিয়েছেন। এই দলবদল অবশ্য আগেকার সব দলবদলকে পিছনে ফেলে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম উত্তর প্রদেশের ১১ টি জেলার ৫৮ টি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটের আগের দিনে প্রার্থীর ইস্তফা

ভোটের আগের দিনে প্রার্থীর ইস্তফা

ভোটের আগের দিন আপ প্রার্থী রোশন দলের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তিনি মুজফফরনগরের চারথাওয়ালের সমাজবাদী প্রার্থী পঙ্কজ মালিকের সমর্থনে নিজের প্রার্থীপদ প্রত্যাহারের কথাও জানিয়েছেন। অন্যদিকে আম আদমি পার্টির তরফে দলবিরোধী কাজের অভিযোগে রোশনকে বহিষ্কারের কথা জানিয়েছে। আপের তরফে জেলার সাধারণ সম্পাদক তাসাওয়ার হোসেন জানিয়েছেন, সমাজবাদী পার্টির প্রার্থী মালিককে সমর্থনের কথা ঘোষণার পরেই রোশনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সকাল থেকে ভোটদান শান্তিপূর্ণ

সকাল থেকে ভোটদান শান্তিপূর্ণ

এদিন সকাল থেকেই ৫৮ টি কেন্দ্রের ভোটদান শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। মুজফফরনগরে একটি জায়গায় ইভিএম খারাপ থাকার কারণে শুরুর দিকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে লাইন পড়ে যায়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেই জানিয়েছেন জেলাশাসক। প্রথম দফার ৫৮ টি আসনে সকাল সাড়ে নটা পর্যন্ত ভোটদানের হার ৭.৯৫ শতাংশ।

প্রধানমন্ত্রীর সভা

প্রধানমন্ত্রীর সভা

উত্তর প্রদেশের প্রথম দফা নির্বাচনের আগের দিন, সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রায় একঘন্টার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন ৫ রাজ্যেই বিজেপির পক্ষে হাওয়া চলছে। সবকটি রাজ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলেও দাবি করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ- দলের স্লোগানের কথাও তুলেছিলেন। দেশের সব অংশের মানুষের কাজ করার পরেই তিনি এই ঘরনের কথা বলছেন বলেও জানিয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রী সভা করবেন উত্তর প্রদেশের সাহারানপুরে।

ভোটের দিন ঘোষণার পরে দলবদল

ভোটের দিন ঘোষণার পরে দলবদল

জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর প্রদেশগসহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকে যোগী আদিত্যনাথের ক্যাবিনেট থেকে একাধিকমন্ত্রী পদত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দেন। বিজেপি মহিলা, তফশিলি, ওবিসিদের প্রতি বিরূপ বলেও অভিযোগ করেছিলেন এইসব পদত্যাগী নেতারা। যদিও দিন কয়েক আগে অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রীকে বিজেপি তাদের দলে নেয়। যোগীর আমলা গুণ্ডারাজ থেকে উত্তর প্রদেশ মুক্ত এবং মহিলারা সুরক্ষিত বলে মন্তব্য করতে শোনা গিয়েছে এসপি থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+