চিকিৎসায় গাফিলতি! শিশুমৃত্যুর জেরে সাসপেন্ড ডাক্তার, বিজেপি সরকারের কড়া নির্দেশ
সরকারি হাসপাতালে এক শিশুর চিকিৎসায় গাফিলতি। আর তার জেরে মৃত্যু শিশুর মৃত্যু। এই ঘটনা বিজেপি শাসিত উত্তর প্রদেশের বারেলির। ঘটনার পরই যোগী সরকারের নির্দেশে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে সেই সময় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে যোগী রাজ্যের বিজেপি সরকার।

যোগী সরকার এই ঘটনার মাধ্যমে সাফ বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, চিকিৎসার গাফিলতি কোনওমতেই রেয়াত করতে রাজি নয় তাঁর সরকার। বারেলির সরকারি হাসপাতালে ৪ দিনের শিশুর মৃত্যুর পর সেখানে চিফ মেডিক্যাল সুপারিন্টেডেন্ট (পুরুষ বিভাগ) কমলেন্দ্র স্বরূপ গুপ্তকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে মহিলা বিভাগের চিফ মেডিক্যাল সুপারিন্টেডেন্ট চিকিৎসক অলক শর্মার বিরুদ্ধে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল শিশুটিকে। যেখানে পেডিয়াট্রিশিয়ানরা ছিলেন। শিশুটির অবস্থা স্থিতিশীল করার বদলে, তার পরিবারকে মহিলা বিভাগের দিকে ঠেলে দেওয়া হয়। মহিলা বিভাগ থেকেও ফিরিয়ে দেওয়া হয় শিশুর পরিবারকে। আর ততক্ষণে ছোট্ট ৪ দিনের শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। দোরে দোরে ঘুরে বিভ্রান্তির শিকার হয় পরিবার। আর এরপরই শিশুটি মারা যায়।
UP: 1 doctor suspended after girl dies of negligence in Bareilly
— ANI Digital (@ani_digital) June 20, 2019
Read @ANI Story| https://t.co/R58xTehCJt pic.twitter.com/FnMAjjnPKs
এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে পরিবার। তাদের দাবি, অকারণে হেনস্থা করা হয়েছে হাসপাতালের তরফে। আর তার জেরেউ শিশুটি মারা গিয়েছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসা ৪ দিনের শিশুর এই মৃত্যুর ঘটনায় নড়চড়ে বসে যোগী সরকার। আর নির্দেশ দেওয়া হয় চিকিৎসকের সাসপেনশনের।












Click it and Unblock the Notifications