নয়া ভূমিকা পুলিশের, পরিবারের আপত্তিতে থানার মধ্যে বিয়ে দিয়ে নয়া নজির
পুলিশ শুধু খারাপ নয়, ভালো কাজও করে। উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক যুগলের বিয়ে যেমন হল থানার মধ্যেই। বরাবাঁকির মহম্মদপুর খালা পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে।
পুলিশ শুধু খারাপ নয়, ভালো কাজও করে। উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক যুগলের বিয়ে যেমন হল থানার মধ্যেই। বরাবাঁকির মহম্মদপুর খালা পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে। যুগলের দুই পরিবার প্রেম বিবাহের বিরুদ্ধে ছিল। সেখানেই ঘটকালি করে নজির গড়ল পুলিশ।

পাত্র পাত্রীর নাম বিনয় কুমার ও নেহা ভার্মা। বেশ কিছুদিন ধরে তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে তাঁদের সম্পর্ককে দুই পরিবারের কেউই মেনে নেয়নি।
সেই দেখে দুজনে একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। সেই দেখে বিনয় ও নেহার পরিবার মহম্মদপুর খালা পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। পুলিশ তদন্তে নেমে দেখে দুজনেই পরিণত বয়স্ক ও একে অপরপকে বিয়ে করতে চায়। পুলিশের তরফেই দুই পরিবারকে বুঝিয়ে রাজি করানো হয়।
দুই পরিবারের লোকেরা পুলিশ স্টেশনে এসে রিপোর্ট লেখালেও পুলিশ আসল ঘটনাজানতে পেরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন থানাতেই করেছে বলে জানান বরাবাঁকির অতিরিক্ত এসপি দিগম্বর কুশওয়াহা।












Click it and Unblock the Notifications