ধর্ষকদের ধরতে ধর্ষিতাকে সহবাসের জন্য চাপ পুলিশ কর্তার, কোথায় ঘটল এমন ঘটনা
রামপুরের গঞ্জ পুলিশের এক আধিকারিক ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করার আগে মহিলার সঙ্গে সহবাস করতে চেয়েছেন। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে।
এক ধর্ষিতা মহিলা পুলিশের কাছে বিচার চাইতে গিয়ে ফের একবার নিগ্রহের শিকার হলেন। উত্তরপ্রদেশের রামপুরে এই বছরের শুরুতে এক ৩৭ বছর বয়সী মহিলাকে ধর্ষণ দুই ব্যক্তি মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে পুলিশের অভিযোগ জানাতে গিয়ে নিগৃহীতা হতে হয়েছে মহিলাকে।
অভিযোগ, রামপুরের গঞ্জ পুলিশের এক আধিকারিক অভিযুক্তদের গ্রেফতার করার আগে মহিলার সঙ্গে সহবাস করতে চান। এই শর্তে রাজি হলে তাহলেই দুই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হবে বলে জানানো হয়।

ঘটনার এখানেই শেষ নয়। বাইরে ধর্ষকরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। অথচ সাব ইনস্পেক্টর জয়প্রকাশ সিংয়ের কথায় রাজি না হওয়ায় অভিযোগের ফাইলও ক্লোজ করে দেওয়া হয়।
এই ঘটনায় অসহায় মহিলা কোনও উপায় না খুঁজে পেয়ে ফের ওই সাব ইনস্পেক্টরের কাছেই যান। এবার পুরো কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেখানেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এরপরই জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলে অভিযুক্ত সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পুলিশে মহিলা যে অভিযোগ জানিয়েছেন সেই অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি আত্মীয়র বাড়ি থেকে রামপুরে ফেরার সময়ে রাতে মহিলাকে দুই ব্যক্তি মিলে ধর্ষণ করে। তার মধ্যে একজন মহিলার পরিচিত। রাস্তায় দুই অভিযুক্ত গাড়িতে লিফট দেয়। এরপর মহিলারই বাড়িতে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে।
প্রথমে পুলিশে অভিযোগ জানানো হলে রিপোর্ট নেওয়া হয়নি। পরে ঘটনার এক সপ্তাহ পরে স্থানীয় আদালতের নির্দেশে পুলিশ মামলা দায়ের করে। অভিযুক্ত আমির আহমেদ (৫৫) ও সত্তার আহমেদ (৪৫) এর নামে গণধর্ষণ, মারধর ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications