১০০ বার কাশী বিশ্বনাথ দর্শন, রেকর্ড গড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
১০০ বার কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে কোনও মুখ্যমন্ত্রী এটা করেননি। গত ৬ বছরে তিনি বারাণসীতে ১০০ বার গিয়েছেন এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শণ করেছেন। আবারও তিনি কাশী বিশ্বনাথ মন্দির দর্শণে গিয়েছেন। এটা তাঁর ১১৩ তম দর্শন বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশের পরিস্থিতি একেবারেই বদলে দিয়েছেন যোগী আদিত্যনাথ। আইন প্রশাসন থেকে পরিষেবা সবটাই বদলে দিয়েছেন তিনি। বারাণসীকে নতুন করে সাজিয়ে তুলেছেন তিনি। মন্দির থেকে ঘাট সর্বত্র উন্নতমানের করে সাজিয়ে তোলা হয়েছে। আবারও ২ দিনের বারাণসী সফরে গিয়েছেন তিনি। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শণ করবেন যোগী আদিত্যনাথ। এই নিয়ে ১১৩ তম বার কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন তিনি। এর আগে উত্তর প্রদেশের কোনও মুখ্যমন্ত্রী এতবার কাশী বিশ্বনাথ মন্দির দর্শণ করেননি।
২০১৭ সাল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে প্রথম শপথ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তারপর থেকে প্রতি ২১ দিন দিন অন্তর কাশী বিশ্বনাথ মন্দির দর্শণ করেন তিনি। বারাণসী সফরে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি
শহরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। ২০১৭-য় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত যোগী আদিত্যনাথ ৭৪ বার কাশী বিশ্বনাথের দর্শণ করেছেন।
গত ৯ সেপ্টেম্বর যোগী আদিত্যনাথ শততম দর্শণ করেছেন। ৮৮ বার বারাণসী গিয়েছেন তিনি। তখন থেকে ১৮ মার্চ পর্যন্ত যোগী আদিত্যনাথ ১২ বার কাশী বিশ্বনাথ মন্দির দর্শণ করেছেন। যোগী উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গত ৬ বছরে ১০০ বার কালভৈরব দর্শণ করেছেন। কালভৈরবকে কাশীর নগরপাল বলা হয়ে থাকে। সেখানে প্রতিবছরই পুজো দিয়ে আরতি করেন যোগী আদিত্যনাথ।
অযোধ্যা থেকে শুরু করে প্রয়াগরাজ উত্তর প্রদেশের একাধিক তীর্থক্ষেত্রের উপরে বিশেষ নজর রয়েছে যোগী সরকারের। প্রয়াগরাজের স্টেশন অত্যাধুনিক করে গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্টেশনের উদ্বোধন করেছেন। একইভাবে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যাও। ২০২৪ সালেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। আযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে।
বারাণসীর পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে। উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগেই কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার বিশেষ করিডরের সংস্কার করে সেটা নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। গঙ্গার ঘাট থেকে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার করিডরটি নতুন করে নির্মাণ করেছে যোগী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটার উদ্বোধন করেছেন। একই সঙ্গে বারাণসীর গাট থেকে বিলাবহুল ক্রুজ যাত্রার সূচনা করা হয়েছে।












Click it and Unblock the Notifications