মোদীর প্রশংসা করে যোগী বললেন, কেন্দ্রের সিদ্ধান্ত কৃষকদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী করবে
২০২৩-২৪ সালের মরসুমে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা (Modi Cabinet Decision)। সম্প্রতি কৃষকদের কথা ভেবে বড়সড় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রশংসা করলেন যোগী আদিত্যনাথ।
শুধু তাই নয়, কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশের কৃষকদের আর্থিক ভাবে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন তিনি। এমনকি কৃষকদের জীবনে বদল আনবে বলেও সম্প্রতি মন্তব্য করেছেন যোগী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখনও বর্ষা দেশে শুরু হয়নি। কিন্তু খরিফ মরসুম (Kharif season) ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

এই অবস্থায় কৃষকদের খরিফ শস্য উতসাহিত করতে কেন্দ্রীয় সরকার বড়সড় এই সিদ্ধান্ত নিয়েছে। আর সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে যোগী বলেন, প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত দেশের কৃষকদের কাজে আসবে। নানা ভাবে তাঁরা উপকৃত হবেন। অর্থনৈতিক ভাবেও দেশের কৃষকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন যোগী।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। আর সেখানে একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি। আর সেই মতো ২০২৩-২৪-এর খরিফ মরসুমের ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ১৪৩ টারা বাড়িয়ে ২১৮৩ টাকা করা হয়েছে।
এছাড়াও একাধিক ফসলের উপরেও বাড়ানো হয়েছে দাম। এহেন সিদ্ধান্ত দেশের কৃষকদের আয় বাড়াতেই নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও বেশি এলাকাকে ফসলের আওতায় নিয়ে আসতেও এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

এহেন সিদ্ধান্তের পরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছেন, সরকার কৃষিতে কমশিন ফর অগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস-এর সুপারিশের ভিত্তিতে সময়ে সময়ে ফলসের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে আসছে। এই বছরে ফলসের ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি আগের বছরের তুলনায় বেশি বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications