৪ বছরে ২ কোটি যুবার চাকরি, কর্মসংস্থান নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের যুবাদের জন্য আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে চাইছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তার তোরজোর শুরু করে দিয়েছেন তিনি। লখনউয়ে কৌশল উৎসব থেকে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে আগামী ৪ বছরে রাজ্যের ২ কোটি যুবার কর্মসংস্থান হবে।

বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে চাইছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর বাইরে গিয়ে যেন কাজ খুঁজতে না হয় রাজ্যের শ্রমিকদের। সেকারণে রাজ্যেই যুবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক কর্মসূচি শুরু করেছেন তিনি। উত্তর প্রদেশে লখনউয়ে কৌশল উৎসবে বড় ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘোষণা করেছেন আগামী ৪ বছরে রাজ্যে ২ কোটি যুবার কর্মসংস্থান হবে।

নতুন কর্মসংস্থান যারা পাবেন তাঁদের আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ৭ লক্ষ যুবা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছেন। তাঁদের ধীের ধীরে কর্মসংস্থান রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক স্কিল ডেভলপমেন্ট স্কিম চালু করা হয়েছে। তার পরে এই কৌশল মেলার আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ১১২টি কোম্পানি যোগ দিয়েছে।

এই মেলা থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় উত্তর প্রদেেশর যুবাদের প্রশিক্ষণ দেওয়া গচ্ছে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন আগামী ৬ বছরের মধ্যে রাজ্যে ১৬ লক্ষ যুবাকে প্রশিক্ষণ দিতে পারবে রাজ্য সরকার। তারা ধীরে ধীরে রাজ্যেই কর্মসংস্থান পেয়ে যাবে স্কিল ডেভলপমেন্ট প্রকল্পে কাজ শিকে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাজ্যে শিল্পে বিনিয়োগ বাড়ছে। উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলেছেন যোগী আদিত্যনাথ। কয়েকদিন আগেই টাটা টেকনোলজি উত্তর প্রদেশের স্কিল ডেভলপমেন্ট প্রকল্পে যুক্ত হয়েছে। সেখানে প্রায় ৩৫০০০ যুবা প্রশিণক্ষ নিয়ে কাজ পেয়েছে। আরও একাধিক কোম্পানি উত্তর প্রদেশে নিজেদের শাখা খুলতে শুরু করেছে। কলকারখানাও বাড়তে শুরু করেছে রাজ্যে। কাজেই আরও নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে রাজ্যে এমনই বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর রাজ্যের যুবাদের বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+