Yogi Adityanath: উন্নয়নে খামতি নয়! 'আত্মনির্ভর গ্রাম' তৈরির লক্ষ্যে আধিকারিকদের বড় নির্দেশ যোগীর
Chief minister Yogi Adityanath: প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই তৈরি করতে হবে 'বিবাহ হল'। যাতে খুব কম খরচে গ্রামের মানুষ বিয়ে সহ নানা রকমের অনুষ্ঠান সারতে পারেন। এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
আর সেই বৈঠকেই আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) । একই সঙ্গে গ্রামগুলিকে যাতে 'আত্মনির্ভর' তৈরি করা যায় সেদিকে গতি আনার জন্যেও আধিকারিকদের নির্দেশ দেন যোগী। তাঁর কথায়, রাজ্যের উন্নয়নে গ্রামগুলিকে আত্মনির্ভর হওয়াটা প্রয়োজন।

একই সঙ্গে মাতৃভূমি যোজনার ( Mathrubhumi scheme) কথাও ওই বৈঠকে তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, গ্রামের মানুষের ক্ষমতায়ন রাজ্যের উন্নয়নের জন্যে খুবই প্রয়োজন। গ্রামের উন্নতি না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন যোগী আদিত্যনাথ। আর সেজন্যে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ নিতে বলেছেন যোগী আদিত্যনাথ।
তাঁর কথায়, গ্রামের মানুষের মধ্যে যথেষ্ট মেধা এবং অনেক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধুমাত্র গাইডেন্স। 'আত্মনির্ভর' গ্রাম তৈরি করতে সেই গাইডেন্স দেওয়া হবে বলে দাবি যোগী আদিত্যনাথের। পঞ্চায়েতের উন্নয়নের কাজ করতে পয়সার কোনও অভাব নেই। ফলে দ্রুত উন্নয়নের কাজ শেষ করতেও আধিকারিকদের নির্দেশ দিয়েছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আধিকারিকদের পঞ্চায়তের উন্নয়নে সময় দেওয়ার নির্দেশ জানিয়েছেন।
দীর্ঘ বৈঠকে পঞ্চায়েত গুলিকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের যোগীর নির্দেশ, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে পরিচালিত গ্রাম সচিবালয়গুলিতে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা থাকবে। এমনকি সাধারণ মানুষ হাতে ওয়াই ফাই ব্যবহার করতে পারেন সেজন্যে গ্রাম সচিবালয়ের অফিসের ৫০ মিটার জুড়ে এই ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
একাধিক ডিজিটাল পরিষেবা যাতে পাওয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এহেন উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।
শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান সবেতেই এগিয়ে যোগীর রাজ্য। তবে গ্রামের উন্নয়ন না হলে গতা সম্ভব নয়। আর সেদিকেই বিশেষ নজর দিতে চান যোগী। আর সেজন্যেই এই বৈঠক।












Click it and Unblock the Notifications