যোগী আদিত্যনাথ চালু করেছেন ‘ইউপি রাহী’ অ্যাপ, নির্ঝঞ্ঝাট বাসভ্রমণে উপযোগী পদক্ষেপ
রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নতির পাশাপাশি যাত্রীদের পরিষেবাকে আরও উন্নত করতে যোগী আদিত্যনাথ এই অ্যাপ চালু করেছেন। এই অ্যাপ থেকে টিকিট বুকিং করা যাবে, একইসঙ্গে যাত্রীরা তাদের অভিমত বা প্রতিক্রিয়া জানাতে পারবেন।
উত্তরপ্রদেশে বাস ভ্রমণকে নির্ঝঞ্ঝাট করতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাস পরিষেবাকে নিয়মে বাঁধতে তিনি শুরু করেছেন 'ইউপি রাহী' অ্যাপ। রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই যোগী আদিত্যনাথের এই পদক্ষেপকে।

ঝঞ্ঝাটমুক্ত বাস পরিষেবা
রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নতির পাশাপাশি যাত্রীদের পরিষেবাকে আরও উন্নত করতে যোগী আদিত্যনাথ এই অ্যাপ চালু করেছেন। এই অ্যাপ থেকে টিকিট বুকিং করা যাবে, একইসঙ্গে যাত্রীরা তাদের অভিমত বা প্রতিক্রিয়া জানাতে পারবেন। যাত্রীরা ঘরে বসে অনলাইনে এই পরিষেবা পাবেন। ফলে ঝঞ্ঝাটমুক্ত হবে পরিষেবা।

অ্যাপের মাধ্যমে বাসভ্রমণ
যোগী আদিত্যনাথ সরকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অ্যাপ ব্যবহারীকারীরা বাড়িতে বসে বাসে ভ্রমণের জন্য প্রাক-বুক করতে পারবেন। এবং ক্যাসলেস পরিষেবা মিলবে এই অ্যাপের মাধ্যমে। অর্থাৎ অনলাইন পেমেন্টও করতে পারবেন যাত্রীরা।

বাস ভ্রমণে অভিনব উদ্যোগ
যাত্রীরা তাদের বাসযাত্রা সংক্রান্ত সমস্যা, চালক-কন্ডাক্টরের আতরণ, বাসের অবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও এই অ্যাপে তাদের মতামত বা প্রতিক্রিয়া জানাতে পারবেন। কারও যদি এই বাস ভ্রমণে ভালো লাগে বা কোনও অসুবিধা মনে হয় তিনি তাঁর মত ব্যক্ত করতে পারবেন। সেই অনুযায়ী ব্যবস্থা হবে।

‘ইউপি রাহি’ অ্যাপে পরিষেবা
উত্তরপ্রদেশের যাত্রীদেরকে এই ঝামেলামুক্ত ভ্রমণের জন্য গুগল প্লে স্টোরে গিয়ে 'ইউপি রাহি' অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর তা ইনস্টল করে স্মার্ট ফোনে ব্যবহার করতে হবে। ইংরেজির পাশাপাশি অ্যাপটি হিন্দিতেও পাওয়া যাচ্ছে। ফলে অনেক মানুষের ভাষাগত সমস্যাও মিটবে।

ডিজিটালি টিকিট বুকিংয়ের সুবিধা
ইউপি আরসিটিটি মহাব্যবস্থাপক আইটি যুজবেন্দ্র কুমার জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে ডিজিটালি টিকিট বুকিং করতে পারবেন। তবে অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে নিজেদের নাম নিবন্ধন বা রেজিস্ট্রার্ড করতে হবে। নিবন্ধন করার পরে অ্যাপটির সমস্ত ফিচার বা বৈশিষ্ট্য ব্যবহার করতে সক্ষম হবেন আপনি।

ইউপি রাহী অ্যাপে হাতের মুঠোয় পরিষেবা
এই অ্যাপে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টিকিট বুকিং। নগদ টাকা ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাসে চড়ে টিকিট বুকিং ব্যবস্থা বর্তমানে রয়েছে। কিন্তু এই সিস্টেমে অনেক সমস্যা। সেই সমস্যা মেটাতে ইউপি রাহী অ্যাপ লঞ্চিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

বাসযাত্রায় ঝামেলা থেকে মুক্ত হতে
অ্যাপটি চালু হওয়ার পর এই ঝামেলা থেকে মুক্ত হবেন আপনি। অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন। কিউআর কোড ব্যবহা করে, ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা অন্য যেকোনও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টিকিট কেনা যাবে। টিকিট বুক করার পর যাত্রীদের টিকিটের প্রিন্টআউটও নিতে হবে না।












Click it and Unblock the Notifications