Uttar Pradesh: যোগী-রাজ্যের সঙ্গে মউ মেক্সিকান রাজ্যের, বিনিয়োগে নয়া দিগন্ত আদিত্যনাথের

যোগীরাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে মেক্সিকান রাজ্যের মউ চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিতে বিনিয়োগে নয়া দিগন্তের উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পরিকাঠামো, পর্যটন ও ফার্মা খাতে বিনিয়োগের জন্য মেক্সিকান রাজ্যের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন।

যোগী সরকার ও মেক্সিকান রাজ্য নিউভো লিওন শনিবার উত্তরপ্রদেশে পর্যটন, পরিকাঠামো, ফার্ম ও চিকিৎসা খাতে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও নুয়েভো লিওনের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সেফালভেদারের উপস্থিতিতে মউ স্বাক্ষর হয়।

Yogi Adityanath

আইআইডিসি মনোজ কুমরা ও নুয়েভো লিওনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইভান রিভাস রড্রিগেজের মধ্যে এই সমঝোতা স্মারক বিনিময় হয়। সেভালভেদা ও তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে শক্তিশালী শিল্প সম্পর্ক স্থাপন করা হচ্ছে। নুয়েভো লিওন বলেন, এদিন চুক্তি স্বাক্ষর হয়েছে বন্ধুত্ব, আস্থা ও সম্প্রীতির ভিত্তিতে।

মুখ্যমন্ত্রী যোগ করেন, উত্তরপ্রদেশে ব্যবসা করার সহজতা রয়েছে। এই বিষয়ে দেশের এক নম্বর রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নুয়েভো লিওনের গভর্নর তাঁর দলসহ রাজ্যে শিল্পে বিনিয়োগের সম্ভাবনাগুলি অন্বেষণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় উত্তরপ্রদেশ বিশ্বের সেরা বিনিয়োগের গন্তব্য হয়ে উঠেছে।

যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশ ও নুয়েভো লিওন উভয় রাজ্যই উন্নয়নের জন্য নিবেদিত। আমরা এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে চুক্তিবদ্ধ হলাম। উত্তরপ্রদেশ শুধু কৃষির জন্য নয়, পর্যটন ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যের আধুনিক পরিকাঠামো, এক্সপ্রেসের নেটওয়ার্ক, আন্তঃরাজ্য সংযোগ রয়েছে।

এছাড়া রেল নেটওয়ার্ক, অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে পূর্ব বন্দরে অ্যাক্সেস ও ডেডিকেটেড মালবাহী করিডোর জংশন গর্ব হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা ২৫টি সেক্টরাল পলিসি নিয়ে এসেছি। বিনিয়োগকারীদের উত্তরপ্রদেশে বিনিয়োগের জন্য চমৎকার সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

নুয়েভো লিওনের গভর্নর স্যামুয়েল বলেন, আমরা উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এটা আমাদের জন্য সৌভাগ্যের যে আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রিসভার সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক ব্যবসায়িত সম্পর্ক স্থাপন করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

তিনি বলেন, উত্তরপ্রদেশ ও নুয়েভো লিওন একে অপরের খুব কাছাকাছি চলে এল এই চুক্তির ফলে। আমাদের রাজ্য মেক্সিকোর একটি শিল্পাঞ্চল যেভাবে গড়ে উঠেছে, তেমনই উত্তরপ্রদেশে প্রচুর বিনিয়োগ শুরু করা হচ্ছে। দুই দেশের মধ্যে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব হলেও তাঁরা একে অপরের আর দূরে নয়। তিনি আমন্ত্রণ জানান যোগী আদিত্যনাথকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+