রামনাথ গোয়েঙ্কা মার্গের উদ্বোধন যোগী আদিত্যনাথের, একনজরে জানুন খুঁটিনাটি
রামনাথ গোয়েঙ্কা মার্গের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রামনাথ গোয়েঙ্কা মার্গের উদ্বোধন করে তিনি জানান, এটি ইন্ডিয়ান এক্সপ্রেস পক্রিকার প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কার প্রতি শ্রদ্ধা। এ বছরই এই রাস্তার নাম পরিবর্তন করা হয়েছিল।
এ বছরের মার্চ মাসে নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল জডভেলপমেন্ট অথরিটি বা নয়ডা গভর্নিং বডি দ্বারা ২.২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির নাম পরিবর্তন করা হযেছিল। এর আগে ২৮ ফেব্রুায়ারি এই বিষয়ে একটি আদে জারি করা হয়। কর্তৃপক্ষ জানায়, শিল্প উন্নয়ন বিভাগ থেকে প্রাপ্ত চিঠির পরিপ্রেক্ষিতে গভর্নিং বডি অমলতাশ মার্গের নাম পরিবর্তন করে সেক্টর ১০-এর রামনাথ গোয়েঙ্কা মার্গ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই রামনাথ গোয়েঙ্কা মার্গ হল একটি ব্যস্ত রাস্তা যা দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়েটে কেক্টর ১২/২২ ক্রসিংয়ের সঙ্গে যুক্ত করে। এই সড়কটিতে আবাসিক কলোনির পাশাপাশি বাণিজ্যিক ভবন রয়েছে। বেশ কিছু অফিস এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিএনএলএল টেলিফোন এক্সচেঞ্জ, সেক্টর ২০ পুলিশ স্টেশন, নয়ডা স্টেডিয়াম ক্রসিং, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, রজনীগন্ধা কারখানা ইত্যাদি৷
নয়ডার সেক্টর ১২/২২ থেকে দিল্লি যাওয়ার সময় যাত্রীরা বেশিরভাগই এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। সেদিক দিয়েও এই রাস্তার গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী গৌতমবুদ্ধ নগর জেলায় বেশ কয়েকটি পরিকাঠামো প্রকল্পেরও উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে রয়েছে, সেক্টর ১২১-এ পার্থলা ফ্লাইওভারের উদ্বোধন, সেক্টর ১৩৭-এ অ্যাডভেন্ট আন্ডারপাস এবং সেক্টর ৭৮-এ ভেদভান পার্ক, ইত্যাদি।

উত্তরপ্রদেশরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সফরের আগে জেলা প্রশাসন নয়ডা এবং গ্রেটার নয়ডা-- উভয় এলাকার জন্য একটি ট্রাফিক পরামর্শ দিয়েছে। পরামর্শ অনুসারে, এই নির্দিষ্ট রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে নয়ডায়। সকাল ৬টা থেকে বন্ধ থাকবে যান চলাচল। গ্রেটার নয়ডা এলাকায় সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি শেষ হওয়ার এক ঘন্টা পর পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রিত থাকে।












Click it and Unblock the Notifications