Cm Yogi Adityanath: বিচার না পেলে গণতন্ত্রই অর্থহীন, বলছেন যোগী আদিত্যনাথ
Uttar Pradesh Cm Yogi Adityanath: সাধারণ মানুষ যদি ঠিক সময়ে বিচার না পায়, যদি বিচার ব্যবস্থা তাঁদের নাগালের বাইরে থাকে, তাহলে গণতন্ত্র বা সুশাসন বিষয়টাই অর্থহীন হয়ে যাবে। বুধবার উত্তর প্রদেশের স্টেট ফরেনসিক সায়েন্স ইন্সটিটিউটে গিয়ে এ কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি আরও বলেন, মানুষের যদি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর থেকে আস্থা হারিয়ে যায়, তাহলে এই শব্দগুলোর কোনও অর্থই থাকবে না। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, সে রাজ্যের সরকারের সঙ্গে শীর্ষ স্থানীয় ফরেন্সিক ইনস্টিটিউটের মৌ চুক্তি সাক্ষর হয়েছে।

এর ফলে উত্তরপ্রদেশে স্টেট ফরেনসিক সায়েন্স ইন্সটিটিউটে পড়ুয়ারা অনেক সুযোগ-সুবিধা পাবেন। বুধবার থেকেই প্রথম ওই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের পঠনপাঠন শুরু হয়েছে।
যোগী জানিয়েছেন, আগামীদিনে এটাই হয়ে উঠবে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন একদিকে যেমন অত্যাধুনিক মানের পঠন-পাঠন হবে। অন্যদিকে যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নজর দেবে সরকার। আগামিদিনে পড়াশোনার ক্ষেত্রে আর্টিফিশিয়ল ইন্টিলিজেন্সের ব্যবহার হবে বলেও নিশ্চিত করেছেন যোগী আদিত্যনাথ।
যা শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সাইবার অপরাধের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে তিনি বলেন, ২০১৭ সাল থেকেই এই বিষয়টিতে নজর রয়েছে। তবে এখনও পর্যন্ত যোগ্যতা সম্পন্ন সাইবার অপরাধ বিশেষজ্ঞ নেই বলে জানিয়েছেন। এই বিষয়ে ঝাড়খন্ডের জামতাড়ার কথা উল্লেখ করেছে যোগী।
তিনি জানিয়েছেন, জামতাড়া এবং মেওয়াঠে এই ধরনের সাইবার অপরাধের ঘটনা বেশি ঘটে। এবং নিত্য নতুন অপরাধ সাইবার জগতে ঘটছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী বলেন, আমি মনে করি প্রতিটি জেলায় সাইবার পুলিশ থাকা দরকার। তাই নয়, সঙ্গে বিশেষজ্ঞদের উপস্থিতি খুব জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন চলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই বিপ্লব ঘটেছে যোগীর নেতৃত্বের।












Click it and Unblock the Notifications