গোরক্ষনাথ মন্দির নির্মাণের জন্য শ্রমিক ও কারিগরদের অভিনন্দন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার গোরক্ষনাথ মন্দির তৈরি, যারা দেবতার মূর্তি তৈরি করেছেন বা যারা যারা মূর্তি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের অভিনন্দন জানিয়েছেন। নতুন মন্দির নির্মাণের জন্য তিনি শিল্পী অনুপম আগরওয়াল, জয়পুরের পিতা পুত্র মুকেশ কুমার জৈমিনি ও শিবম কুমার জৈমিনিকে সম্মানিত করেছেন।
শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির নির্মাণ ও মূর্তি নির্মাণের সঙ্গে প্রকৌশলী ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বৈদিক জপের মাধ্যমে শ্রী লক্ষ্মী নারায়ণের মহাযজ্ঞের পবিত্র হবনও পালন করেন এবং প্রাণ-প্রতিষ্ঠা করার সময় মূর্তিগুলির পূজা করেন।

গোরক্ষ পীঠধীশ্বর বিভিন্ন বাদ্যযন্ত্র এবং ভক্তিমূলক গানের মাধ্যমে দেবতাদের মূর্তি উন্মোচন করেন। তারপর হয় দেবতার প্রাণ প্রতিষ্ঠা, আর এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে গোরক্ষনাথ মন্দিরের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনে শেষ হল সাত দিনব্যাপী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথাজ্ঞান যজ্ঞ।
এদিন লক্ষ্মী নারায়ণের মহাযজ্ঞ ও শ্রীমদ্ভাগবত পড়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যবাসীর জন্য গুরু গোরক্ষনাথের কাছে প্রার্থনা করেছেন, তিনি দেবতার কাছে বলেছেন সকলেই যেন ভালো থাকেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন মন্দির যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেদিকে সকলকে নজর দিতে বলেছেন। এদিন কিন্তু ব্যাসপীঠের পুজো করেন, সেই সঙ্গে করেন আরতিও।

যোগী আদিত্যনাথ শ্যাম সুন্দর পরাশরকেও অভিনন্দন জানান, কারণ তিনি শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেছিলেন। তিনি নবনির্মিত মন্দিরগুলিতে গিয়ে নবগ্রহ মন্দির, শ্রী হনুমান, শ্রী রাধাকৃষ্ণ, শ্রী দশাবতার বিষ্ণু, শ্রী সন্তোষী মাতা, শ্রী চট্টি মাতা, শ্রী হাতি মাত, শ্রী বাল দেবীর মন্দিরগুলিতে যান এবং মূর্তিগুলিতে অভিষেক করেন।মুখ্যমন্ত্রী গুরু গোরখনাথ এবং সমস্ত দেব-দেবীর কাছে সমস্ত নাগরিকের মঙ্গল ও আনন্দময় জীবনের জন্য প্রার্থনা করেছেন।

প্রাণ প্রতিষ্টা উপলক্ষে গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। নতুন মন্দিরে প্রতিমা বিসর্জন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ভজনেরও আয়োজন করা হবে। মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনে আয়োজিত ভজন সন্ধ্যায় ভজন গায়ক কানহাইয়া মিত্তালের ভক্তিমূলক গানও শোনা গিয়েছিল।












Click it and Unblock the Notifications