বিহার-উত্তর প্রদেশে উপনির্বাচন, ফের শক্তি প্রদর্শনে মুখিয়ে বিজেপি
গোবলয়ের বিহার ও উত্তর প্রদেশে উপনির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি শাসিত উত্তর প্রদেশে ও বিজেপি-জেডিইউ জোটবদ্ধ এনডিএ-র বিহারে আজ ফের শক্তি পরীক্ষার লড়াই বিজেপি-র কাছে।
গোবলয়ের বিহার ও উত্তর প্রদেশে উপনির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি শাসিত উত্তর প্রদেশে ও বিজেপি-জেডিইউ জোটবদ্ধ এনডিএ-র বিহারে আজ ফের শক্তি পরীক্ষার লড়াই বিজেপি-র কাছে। উত্তর পূর্ব সহ দেশের একাধিক জায়গায় গেরুয়া বিজয় নিশান ওড়ানোর পর নিজেদের অন্যতম শক্তঘাঁটি গোবলয়ে এখনও এই দলের দাপট কতটা তা জানান দেবে এই নির্বাচন।
Bihar: 31.25% voter turnout recorded in #Araria Lok Sabha by-poll & 24.5% in #Bhabua & 28.6% in #Jehanabad assembly by-polls till 12 noon
— ANI (@ANI) March 11, 2018

#PhulpurByPoll: UP Health Minister Sidharth Nath Singh casts his vote in Phulpur. pic.twitter.com/psu1DFYxmA
— ANI UP (@ANINewsUP) March 11, 2018
উল্লেখ্য, উত্তর প্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরে , মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মালব্য নিজেদের আসন দুটি বিধায়ক হিসাবে ছেড়ে দিয়েছেন, সংসদীয় মসনদে অধিষ্ঠানের পর। এবার যোগী আদিত্যনাথের গোরক্ষপুর থেকে উপেন্দ্র শুক্লা বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে ফুলপুর থেকে কৌশলেন্দ্র সিং প্য়াটেল দাঁড়িয়েছেন বিজপি-র হয়ে। গোরক্ষপুর থেকে কংগ্রেস প্রার্থী সুহৃতা চট্টোপাধ্যায় করিম, ও ফুলপুর থেকে কংগ্রেস প্রার্থী মণীশ মিশ্র।
#WATCH 'People will throw away his appeal. Wherever he goes Congress is decimated because he works with a negative mindset': UP CM on Rahul Gandhi's statement saying, 'If I was PM & someone had given me a file with #Demonetisation written on it, I would've thrown it in dustbin.' pic.twitter.com/vhk1ORft1H
— ANI UP (@ANINewsUP) March 11, 2018
#Bihar: Voting for Lok Sabha By-election begins in Araria. pic.twitter.com/e1dPDoJYnO
— ANI (@ANI) March 11, 2018
এদিকে, বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্রে, রাষ্ট্রীয় জনতা দলের মহম্মদ তসলিমুদ্দিনের মৃত্যুর পর সেই আসনটি ফাঁকা হয়ে যায়। সেখানে ও চলছে ভোট গ্রহণ। তসলিমুদ্দিনের ছেলে সরফরাজ আলাম সেই কেন্দ্রে আরজেডি-র হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বিজেপি-জেডিইউ প্রার্থী প্রদীপ সিং রয়েছেন এই কেন্দ্রের লড়াইয়ে। আরজেডি প্রধান লালু প্রসাদের জেল যাত্রা ও তৎ পূর্বে জেডিইউ-এর সাথে রাজনৈতি সংঘাতে সরকার থেকে বেরোনোর পর, ফের একবার বিহারের মাটিতে নিজের শক্তি প্রদর্শনের সুযোগ এই উপনির্বাচন।












Click it and Unblock the Notifications