উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন : জোট জল্পনায় জল ঢাললেন মুলায়ম
জোট জল্পনায় জল ঢেলে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যে হাত মেলাচ্ছেন না তা জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব।
কানপুর, ২৮ ডিসেম্বর : জোট জল্পনায় জল ঢেলে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যে হাত মেলাচ্ছেন না তা জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব।
স্পষ্ট ভাষায় এদিন সাংবাদিক সম্মেলনে মুলায়ম সিং জানান, সমাজবাদী পার্টি কোনও জোট গড়ছে না। তবে জোট না গড়লেও নোট বাতিলের জেরে সাধারণ মানুষের কাছ থেকে এমনিতেই যোগ্য জবাব পাবে তাও দাবি করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো।

গত সপ্তাহ থেকেই কানাকানি শোনা যাচ্ছিল যে সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং আরএলডি-র মধ্যে জোট হতে চলেছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঐক্যবধ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে বিরোধীরা।
এর পাশাপাশি মুলায়ম সিং যাদব এদিন জানান, ইতিমধ্যেই দলের ৩২৫ জনের তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। এবং বাকি ৭৮ জনের তালিকাও খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে। গত বছরের ১৭৬ জন বিধায়ককে এবার নির্বাচনে লড়ার টিকিট দেওয়া হয়েছে।
কংগ্রেস সমাজবাদী পার্টির থেকে ১০০টি আসনের দাবি করেছিল। এই দাবি শাসক দলের পক্ষে অতি চাহিদা মনে হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications