মুজফফরনগরে ইভিএম ত্রুটির কারণে ভোট গ্রহণ স্থগিত, কিছুক্ষণ সময় অপেক্ষা ভোটারদের
মুজফফরনগরে ইভিএম ত্রুটির কারণে ভোট গ্রহণ স্থগিত, কিছুক্ষণ সময় অপেক্ষা ভোটারদের
আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। মুজফফরনগরে প্রথম ধাপের ভোট শুরু হওয়ার সাথে সাথেই ইভিএম মেশিনে ত্রুটির কারণে একটি বুথে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইসলামিয়া ইন্টারকলেজ থেকে ঘটনাটি জানা গিয়েছে।

ইতিমধ্যে ভোটাররা দাবি করে বলছেন, ইভিএম মেশিন খারাপ হওয়ার কারণে প্রায় ৯০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। যদিও কিছুক্ষন পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। করোনা বিধি মেনেই চলছে ভোট গ্রহণ। আপাতত ভোটারের লাইনটি আসতে আসতে এগোচ্ছে বলে জানা গিয়েছে। এখন ইভিএম মেশিন ঠিক ভাবেই কাজ হচ্ছে বলে জানা গিয়েছে।
কিছুজন মহিলা ভোটারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ভোট কেন্দ্রের কর্মকর্তারা ভোটাররের জানান ইভিএম মেশিনে কিছু সমস্যা চলছে তাই ভোট গ্রহণ করতে একটু সমস্যা হচ্ছে। তবে তা কিছুক্ষন পর সমস্যা কেটে যায় এবং আমাদের ভোট দিতে আসতে বলেন।
অন্য একজন মহিলা ভোটাররা জানান,আমরা ভোট দেওয়ার জন্য বুথের বাইরে অপেক্ষা করছিলাম। এটা আমাদের অধিকার। আমরা ভোট দেবই। তাই ৯০ মিনিট ধরে অপেক্ষা করছি। ভোট দিয়েই যাব।
উত্তরপ্রদেশে প্রথম ধাপে ১১টি জেলার ৫৮টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোটে ৬২৩ টি প্রার্থী ভোটে লড়ছেন। প্রথম পর্বে ২.২৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications