'ব্রাহ্মণরা বিজেপিকে একটিও ভোট দেবেন না বলে আশা করব ' ,২০২২ নির্বাচনের আগে তৈরি মায়াবতীর স্ট্র্যাটেজি
'ব্রাহ্মণরা বিজেপিকে একটিও ভোট দেবেন না বলে আমার আশা ' ,২০২২ ভোটের আগে তৈরি মায়াবতীর স্ট্র্যাটেজি
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী এদিন নিজের ভোট স্ট্র্যাটেজি নিয়ে সরব হন। ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তিনি কার্যত নিদের ঘুঁটি কীভাবে সাজাচ্ছেন তার খানিকটা আঁচ দিয়ে রাখেন মায়াবতী। জাতপাতের রাজনীতি নির্ভর উত্তরপ্রদেশে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি তাঁর দল। তবে এবার ২০২২ এর লক্ষ্যে কোমর বেঁধে নামতে চলেছেন মায়াবতী।

একলা চলো রে- নীতি!
২০২১ পশ্চিমবঙ্গে যখন বিধানসভা নির্বাচন ঘিরে তুঙ্গে ছিল রাজনৈতিক হইচই তখনই উত্তর প্রদেশের বুক থেকে মায়াবতী স্পষ্ট করে দেন ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে তাঁর স্ট্র্যাটেজি। তিনি সাফ জানিয়ে দেন যে , তিনি কোনও মতেই কারোর সঙ্গে জোট বাঁধতে রাজি নন। ফলে একলা চলো রের নীতিতে তিনি গঙ্গাপাড়ের গোবলয়ের ভোট মাত করতে চান বলে জানিয়ে দেন বিএসপি সুপ্রিমো।

'ব্রাহ্মণরা বিজেপিকে একটিও ভোট দেবেন না'
এদিন এক সাংবাদিক সম্মেলনে দলিত নেত্রী মায়াবতী সাফ বুঝিয়ে দেন বিজেপির থেকে ব্রাহ্মণ ভোটের মাটি কেড়ে নিতে তিনি তৈরি। মূলত, জাতপাতের রাজনীতিতে সরগরম উত্তরপ্রদেশে ব্রাহ্মণ ভোট নিজের দিকে টানতে এবার ময়দানে নামতে চলেছেন তিনি। তিনি জানান 'আমি খুবই আশাবাদী যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ব্রাহ্মণদের থেকে একটিও ভোট পাবে না।' আর সেই মর্মে বিএসপি এই ব্রাহ্মণভোট পেতে নয়া স্ট্র্যাটেজি জানান দিল।

কোন স্ট্র্যাটেজিতে মায়া!
২৩ জুলাই থেকে অযোধ্যার বুক থেকে নয়া প্রচার কৌশলে নামতে চলেছে মায়াবতীর পার্টি বিএসপি। বহুজন সমাজবাদী পার্টি এবার ব্রাহ্মণদের সঙ্গে সংযোগ বাড়িয়ে সেখানে ভোটব্যাঙ্ক নিজের দখলে রাখতে মরিয়া। আর তার জন্যই ২৩ জুলাই থেকে উত্তরপ্রদেশে মায়াবতী নয়া স্ট্র্যাটেজিতে নামতে চলেছে। এদিন যোগী আদিত্যনাথের আমলে দলিতদের উপর উত্তরপ্রদেশে অত্যাচার ঘিরে সরব হন মায়াবতী।

'বি' টিম ইস্যুতে তোলপাড়
এর আগে , মায়াবতীর বিএসপি কে বিজেপির 'বি' টিম বলে কংগ্রেস উল্লেখ করেছিল। একরই ক্ষুব্ধ মায়াবতী কংগ্রেসের 'সি' কে 'কানিং' বা কুটিল বলে উল্লেখ করেন। ফলে বিজেপি বনাম বিএসপির লড়াইয়ের মাঝে মায়াবতী সপা ও কংগ্রেসকেও সময়ে সময়ে একহাত নিতে ছাড়ছেন না।












Click it and Unblock the Notifications