UP poll 2022: পুলিশের খাতায় নাম থাকলেও রাজনৈকিত জনপ্রিয়তা রয়েছে, প্রার্থী তালিকা নিয়ে সাফাই বিজেপির

UP poll 2022: পুলিশের খাতায় নাম থাকলেও রাজনৈকিত জনপ্রিয়তা রয়েছে, প্রার্থী তালিকা নিয়ে সাফাই বিজেপির

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকাতেই এমন ২৫ জনকে টিকিট দেওয়া হয়েছে তাঁদের পুলিশের খাতায় নাম রয়েছে। অর্থাৎ তাঁদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। কেন দাগী অপরাধী জেনেও তাঁদের টিকিট দেওয়া হল তার আবার সাফাই গেয়েছে গেরুয়া শিবির। তাঁেদর দাবি পুলিশের খাতায় নাম আছে তো কী হয়েছে তাঁদের প্রত্যেকেরই রাজনৈতিক জনপ্রিয়তা তুঙ্গে। যেখানে প্রার্থী হবেন সেখানেই জয় নিশ্চিত করবেন। সেকারণেই তাঁদের টিকিট দেওয়া হয়েছে। এদিকে মোদী সরকার প্রথম থেকেই দুর্নীতি মুক্ত সরকার গড়ার ডাক দিয়েছেন।

২৫ জন প্রার্থীর নাম পুলিশের খাতায়

২৫ জন প্রার্থীর নাম পুলিশের খাতায়

উত্তর প্রদেশে ভোট যত এগিয়ে আসছে তত বিজেপিকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে। গত সপ্তাহে ১০৭ জনের তালিকা প্রকাশ করেছিল বিজেপি। তাতে ২৫ জন প্রার্থীর নামই রয়েছে পুলিশের খাতায়। অর্থাৎ ২৫ জন প্রার্থী দাগী আসামী বলে জানা গিেয়ছে। তাতেই উত্তেজনা চড়তে শুরু করে দিয়েছে। যোগীর উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বিরুদ্ধেও রয়েছে পুলিশের খাতায় অভিযোগ। তাঁর বিরুদ্ধে চারটি পুলিশি অভিযোগ রয়েছে।

তারপরেও কেন টিকিট

তারপরেও কেন টিকিট

যেখানে একদিকে মোদী সরকার দুর্নীতি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। যেখানে একাধিক রাজনৈতিক নেতাদেব বাড়িতে চলেছে পুলিশি রেড। ইডি, সিবিআই রেড পর্যন্ত হয়েছে। সেখানে উত্তর প্রদেশে কেন পুলিশের খাতায় নাম থাকা ব্যক্তিদের টিকিট দেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার সাফাই হিসেবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে েয ২৫ জনের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগ রয়েছে তাঁরা সকলেই নিজ নিজ এলাকায় ভীষণ জনপ্রিয়। তাঁদের যে যে আসনে প্রার্থী করা হয়েছে সেই আসনগুলির জয় নিশ্চিত। সেকারণেই টিকিট দেওয়া হয়েছে। কেশব প্রসাদ মৌর্যকেও সেই কারণেই টিকিট দেওয়া হয়েছে। আরেক মন্ত্রী সুরেশ রানাকে টিকিট দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধেও থানায় একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তার পরেই টিকিট দেওয়ার কারণ তাঁনপ্রিয়তা।

একাধিক অভিযোগ প্রার্থীদের নামে

একাধিক অভিযোগ প্রার্থীদের নামে

বিজেপির ফতেপুর সিরির প্রার্থী বাবু লালের বিরুদ্ধেও ৭টি মামলা রয়েছে পুলিশের খাতায়। বিজেপির দাবি রাজনৈকি কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে নিজে অপরাধী নয়। মুজফফরনগর, মেরঠ, বুধানার প্রার্থীদের মধ্যেও একই অভিযোগ রয়েছে। তার পরেও তাঁদের টিকিট দিয়েছে বিজেপি তার অন্যতম কারণ হল তাঁদের জনপ্রিয়তা। আর েয অভিযোগ গুলি রয়েছে সেগুলি একেবারেই রাজনৈিতক কারণে বলে দাবি করা হয়েছে।

কমিশনকে সাফাই

কমিশনকে সাফাই

এরকমএকাধিক প্রার্থীকে টিকিট দেওয়ার নেপথ্যে এই সাফাই দিয়েছে বিজেপি। কারণ কমিশনের নিয়ম প্রার্থী তালিকা ঘোষণার পর কোনও প্রার্থীর বিরুদ্ধে যদি থানায় অভিযোগ থাকে তাহলে সংশ্লীষ্ট রাজনৈতিক দলকে সেটা প্রকাশ করতে হবে। সেই নিয়ম মেনেই প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড প্রকাশ করেছে বিজেপি। এবং তাতেই চমকে যাওয়ার মত তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+