তৃতীয় দফার ভোট উত্তরপ্রদেশে, একক দফা পাঞ্জাবে! বিধানসভা নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি

ছ’দিন পর ফরে ভোটযুদ্ধ দুই রাজ্যে। রাত পোহালেই রবিবার ভোট উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটে সঙ্গে পাঞ্জাবে একক দফার ভোট। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের ভোটাররা তৃতীয় দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ছ'দিন পর ফরে ভোটযুদ্ধ দুই রাজ্যে। রাত পোহালেই রবিবার ভোট উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটে সঙ্গে পাঞ্জাবে একক দফার ভোট। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের ভোটাররা তৃতীয় দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাঞ্জাবেও টানটান উত্তেজনা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র কেরে। এ রাজ্যে একক দফায় হচ্ছে বিধানসভা নির্বাচন।

তৃতীয় দফার ভোট উত্তরপ্রদেশে, একক দফা পাঞ্জাবে

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন

উত্তরপ্রদেশের মোট ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রে ভোট হবে রবিবার। এই পর্বের ভোট শেষ হলেই মোট ১৭২টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। প্রথম দুই দফায় গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে ৫৮ এবং ৫৫টি আসনে নির্বাচন হয়েছিল। এই দুই পর্বে ভোট পড়েছিল যথাক্রমে ৬২.৪ শতাংশ এবং ৬০.৪৪ শতাংশ।

রবিবার তৃতীয় দফায় মোট ৬২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিআইপি প্রার্থীদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তিনি করহাল কেন্দ্র থেকে এবার নির্বাচনে লড়ছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা এসপি সিং বাঘেল রয়েছেন অখিলেশের বিপক্ষে। প্রগতিশীল সমাজবাদী পার্টির সভাপতি শিবপাল যাদব যশবন্তনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানপুরের প্রাক্তন পুলিশ প্রধান সম্প্রতি বিজেপিতে যোগদানকারী অসীম অরুণ কনৌজ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার।

উত্তরপ্রদেশে শাসক দল হল বিজেপি। তাদের সঙ্গে এ রাজ্য মূল লড়াই সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটের সঙ্গে। সমাজবাদী পার্টি এবার রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি-র সঙ্গে জোট করে লড়ছে। প্রগতিশীল সমাজবাদী পার্টিও অখিলেশের সঙ্গে এবার হাত মিলিয়েছে। আর অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে বহুজন সমাজ পার্টি বা বিএসপি এবং কংগ্রেস। তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবার।

পাঞ্জাব বিধানসভা নির্বাচন

পাঞ্জাবে ক্ষমতাসীন পার্টি হল কংগ্রেস। সীমান্তবর্তী এই রাজ্যটি কংগ্রেস ধরে রাখতে বদ্ধপরিকর। কিন্তু তাদের সমস্যা হল গোষ্ঠীকোন্দল। পাঁচ বছর আগে শিরোমণি অকালি দল-বিজেপি জোটকে হারিয়ে কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসেছিল। এবার তাঁরা গৃহযুদ্ধের ফলে প্রবল চাপের মুখে। সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এবার এই রাজ্যে আম আদমি পার্টির কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পাবে। পাঞ্জাবে মূল লড়াই কংগ্রেস ও আম আদমি পার্টির। পাঞ্জাবে মোট ১১৭টি বিধানসভা কেন্দ্রে ভোট রবিবার।

এ রাজ্যে একক দফায় নির্বাচন হচ্ছে। ফলে একই দিনে নির্বাচনী আসরে নামছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি চামকৌর সাহেব এবং ভাদৌর দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু অমৃতসর পূর্ব থেকে এবার লড়াই করছেন। শিরোমণি অকালি দলের বিক্রম মাজিথিয়া অমৃতসর পূর্বে তাঁর বিরুদ্ধে প্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঞ্জাব লোক কংগ্রেসের সভাপতি ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা কেন্দ্র থেকে এবং আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান ধুরি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+