LIVE উত্তরপ্রদেশ চতুর্থ দফা: বিকেল ৫ টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৭.৪৫%

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা অনুষ্ঠিত হচ্ছে বুধবার ২৩ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৫৯ টি বিধানসভা কেন্দ্রে এই দফায় ভোট গ্রহণ চলবে। আগের তিনটি দফা মিলিয়ে দেড়শোর বেশি আসনে ইতিমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিজেপি এবং অন্যদিকে বিরোধী সমাজবাদী পার্টি দুটি দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছে। চতুর্থ দফা নির্বাচনে কারা এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই করবে দলগুলি। এদিনের নির্বাচনের সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE উত্তরপ্রদেশ চতুর্থ দফা আপডেট একনজরে

Feb 23, 2022, 7:25 pm IST

৪ র্থ দফার নির্বাচনের সব ইভিএম এবং ভিভিপ্যাট সিল করে ফেলা হয়েছে
Feb 23, 2022, 6:12 pm IST

এবারের নির্বাচনে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের গুণ্ডারাজের কালো মেঘ সরে যাবে বলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
Feb 23, 2022, 6:11 pm IST

বিকেল ৫ টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৭.৪৫%
Feb 23, 2022, 5:28 pm IST

বিজেপি ভয় পেয়ে এজেন্সিকে ব্যবহার করছে, নবাব মালিকের গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া অখিলেশ যাদবের
Feb 23, 2022, 4:57 pm IST

ভোটপ্রচারে উত্তর প্রদেশে ফের ভ্যাকসিন নিয়ে সরব প্রধানমন্ত্রী মোদী
Feb 23, 2022, 4:39 pm IST

আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, উত্তর প্রদেশের কুশীনগরে প্রচারে গিয়ে বলছেন রাজনাথ সিং
Feb 23, 2022, 4:22 pm IST

ভোটের লাইন এখনও দীর্ঘ উত্তর প্রদেশের বিভিন্ন বুথে
Feb 23, 2022, 4:00 pm IST

বিকেল ৩টে পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪৯.৮৯ শতাংশ
Feb 23, 2022, 3:47 pm IST

ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য মুসলিম মহিলাদের সমস্যার কথা ভাবেই নি বিরোধীরা, দাবি প্রধানমন্ত্রী মোদীর
Feb 23, 2022, 3:38 pm IST

অমেঠিতে প্রচারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Feb 23, 2022, 3:18 pm IST

নির্বাচন কমিশনের নির্দেশে উত্তর প্রদেশে একাধিক গ্রিন বুথ করা হয়েছে।
Feb 23, 2022, 2:49 pm IST

দুপুর ১টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৩৭.৪৭ শতাংশ
Feb 23, 2022, 2:43 pm IST

গত ৫ বছরে উত্তর প্রদেশে ২০,০০০ মহিলা পুলিশ নিয়োগ হয়েছে, যোগীর প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Feb 23, 2022, 2:26 pm IST

বারাবাঙ্কিতে প্রচার সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Feb 23, 2022, 2:09 pm IST

বিরোধীদের তীব্র নিশানা প্রধানমন্ত্রী মোদীর। তিনি অভিযোগ করেছেন তারা কেবল ব্যালট পেপার দেখতে পান মানুষের জীবন দেখতে পান না।
Feb 23, 2022, 1:55 pm IST

আমার পরিবার নেই কিন্তু পরিবারের কষ্ট বুঝি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Feb 23, 2022, 1:45 pm IST

১০ মার্চ গোরক্ষপুর থেকে যোগীকে টিকিট কাটতে হবে নিশানা অখিলেশ যাদবের
Feb 23, 2022, 1:29 pm IST

বিজেপিকে ৪৪০ ভোল্ট শক দেবে জনতা, কটাক্ষ অখিলেশ যাদবের
Feb 23, 2022, 1:10 pm IST

উত্তর প্রদেশে সরকার গড়বে বিএসপি, দাবি মায়াবতীর
Feb 23, 2022, 12:58 pm IST

সমাজবাদী পার্টির সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে দাবি অনুরাগ ঠাকুরের
Feb 23, 2022, 12:53 pm IST

কাজ পাইয়ে দিতে সাফাই খানদান টাকা নিয়েছে অভিযোগ যোগী আদিত্য নাথের
Feb 23, 2022, 12:38 pm IST

বিজেপিই জাতপাতের রাজনীতি থেকে উত্তর প্রদেশকে মুক্ত করেছে দাবি যোগী আদিত্যনাথের
Feb 23, 2022, 12:31 pm IST

লখিমপুরে ভোট দিলেন অজয় মিশ্র টেনি
Feb 23, 2022, 12:24 pm IST

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের লম্বা লাইন
Feb 23, 2022, 12:14 pm IST

উত্তর প্রদেশের চতুর্থ দফার ভোটে মূল ফোকাস লখিমপুর খেরির উপরেই
Feb 23, 2022, 12:06 pm IST

লখিমপুর খেরিতে উত্তেজনা, ইভিএমের দিকে ফেভিকুইক ছুরে মারা অভিযোগ
Feb 23, 2022, 12:05 pm IST

লখিমপুর খেরিতে উত্তেজনা, ইভিএমের দিকে ফেভিকুইক ছুরে মারা অভিযোগ
Feb 23, 2022, 11:40 am IST

লখনউ উত্তর কেন্দ্রে বেশ কিছু ভোটারের নাম মৃত বলে লেখা তালিকায়
Feb 23, 2022, 11:35 am IST

সকাল ১১টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ২২.৪১ শতাংশ
Feb 23, 2022, 11:23 am IST

মানুষ উন্নয়নের জন্য একমাত্র ভরসা করে বিজেপির উপরেই দাবি রাজনাথ সিংয়ের
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+