ধর্ষণে বাধা দেওয়ায় ৪ পুরুষ মিলে কান কেটে নিল নিগৃহীতা কিশোরীর

ধর্ষণ করতে উদ্যত চার ব্যক্তিকে বাধা দিয়েছিল একটি মেয়ে। এই অপরাধে তার কান কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার উত্তরপ্রদেশের বাগপতে। সেদিন ঘরে ঢুকে মেয়েটিকে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা।

লখনৌ, ৬ জানুয়ারি : উত্তরপ্রদেশের আগামি কয়েকমাসের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে যাদব পরিবারে কলহ যেমন রয়েছে তেমনই নানা অপরাধমূলক ঘটনারও যেন অন্ত নেই উত্তরপ্রদেশে। এই যেমন বাগপতে একটি মেয়ে ধর্ষণে বাধা দেওয়ায় তার কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, ধর্ষণ করতে উদ্যত চার ব্যক্তিকে বাধা দিচ্ছিল মেয়েটি। এই অপরাধে তার কান কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার। সেদিন ঘরে ঢুকে মেয়েটিকে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা।

ধর্ষণে বাধা দেওয়ায় ৪ পুরুষ মিলে কান কেটে নিল নিগৃহীতা কিশোরীর

যদিও গোটা ঘটনায় বাগপতের বিজেপি সাংসদ সত্যপাল সিং জানিয়েছেন, ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। ফলে অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ সুপারের সঙ্গে সত্যপালের কথা হয়েছে। পুলিশ নাকি তাঁকে জানিয়েছে আদতে ৩১ ডিসেম্বর একটি ঘটনা ঘটেছে।

সেখানে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার একটি ঘটনা ঘটে। সেখানে এতদিন পরে অভিযোগ জানানোর কোনও মানে হয় না। এই ঘটনার পিছনেও কোনও সত্যতা নেই। যদিও বিজেপি সাংসদ ঘটনাটি ধামাচাপা দিতে চাইলেও উত্তরপ্রদেশে নারী নির্যাতনের একেরপর এক ঘটনা সকলের সামনে উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+