Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রেডিট-ডেবিট কার্ডের মাধ্যমে গুগল পে থেকে বিল পেমেন্ট? এবার দিন অতিরিক্ত চার্জ

ভারতের অন্যতম জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) প্ল্যাটফর্ম গুগল পে এখন ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে অতিরিক্ত চার্জ যোগ করেছে, যা দীর্ঘদিন ধরে বিনামূল্যে ছিল। এবার থেকে এই ভাবে বিল পেমেন্ট করতে গেলে অতিরিক্ত টাকা গুণতে হবে গ্রাহককে।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিল, রান্নার গ্যাসের বিল ইত্যাদির ক্ষেত্রে লেনদেন মূল্যের ০.৫% থেকে ১% পর্যন্ত ফি প্রযোজ্য হবে, যার মধ্যে পণ্য ও পরিষেবা কর (GST) অন্তর্ভুক্ত থাকবে।

gpay

  • UPI লেনদেনের নগদীকরণ শুরু

গুগল পে এর আগেও মোবাইল রিচার্জের জন্য ৩ টাকা সুবিধা ফি চালু করেছিল। এবার বিল পেমেন্টেও একই ধরনের চার্জ যোগ করায় UPI লেনদেনে ধীরে ধীরে নগদীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

  • গুগল পে-র বাজারে অবস্থান

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর তথ্য অনুযায়ী, গুগল পে ভারতের দ্বিতীয় বৃহত্তম UPI পরিষেবা, শুধুমাত্র PhonePe-এর পরেই রয়েছে এর স্থান। NPCI-এর রিপোর্ট অনুসারে, গুগল পে ব্যবহারকারীরা মোট ৬.১৮৪ বিলিয়ন লেনদেন করেছেন, যার আর্থিক মূল্য ৮.২৭ লক্ষ কোটি টাকা।

  • কেন এই চার্জ নেওয়া হবে?

বিশ্লেষকদের মতে, UPI লেনদেন বিনামূল্যে হলেও এসব পরিষেবা পরিচালনা করতে ব্যয় হয়, যা বর্তমান বাজারে ক্রমাগত বেড়েই চলেছে। PwC-এর একটি গবেষণা অনুযায়ী, UPI-র মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যবসায়িক লেনদেনের জন্য গড়ে ০.২৫% খরচ হয়, যা এখন পরিষেবা ফি দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এবার আর সেই বিনামূল্য বিষয়টিই থাকবে না বলেই জানা যাচ্ছে।

এই নতুন ফি ব্যবহারকারীদের ওপর কতটা প্রভাব ফেলবে, তা দেখার বিষয়। তবে, ফোনপে, পেটিএম-এর মতো প্রতিযোগী প্রতিষ্ঠানরাও একই ধরনের ফি চালু করতে পারে, যা ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে গ্রাহকদের খরচা আরও খানিকটা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+