কাশ্মীরে বিক্ষোভকারীদের থামাতে পেলে গানের বদলে অন্য ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

সিআরপিএফের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে একেবারে প্রথমে পেলে গানের ব্যবহার না করার জন্য।

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : সিআরপিএফের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে একেবারে প্রথমে পেলে গানের ব্যবহার না করার জন্য। পেলে বন্দুক ব্যবহার করতে বলা হয়েছে একেবারে শেষ পর্যায়ে, কোনও উপায় না থাকলে তবেই।

তার বদলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্লাস্টিকের বুলেট, লঙ্কার গুড়ো মেশানো শেল ব্যবহার করে বিক্ষোভকারী জনতাকে থামানো নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মীরে পেলে গানের বদলে অন্য ব্যবস্থা নিতে নির্দেশ

রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়। তাতে বলা হয়, পেলে বন্দুকের ব্যবহার কাশ্মীরি জনতার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আরও বলা হয়েছে, দেশের আর কোনও জায়গায় এই গুলির ব্যবহার করা হয় না। এমনকী হরিয়ানায় জাট বিক্ষোভ, গুজরাতে প্যাটেলদের বিক্ষোভ ও কর্ণাটকে কাবেরীর জল নিয়ে বিক্ষোভের সময়ও এই ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়নি।

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে কাশ্মীরে অশান্তি অব্যাহত ছিল। এই অবস্থায় সুপ্রিম কোর্টও অশান্তি কমাতে পেলে গানের ব্যবহার নিয়ে ভাবনাচিন্তা করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। উদ্দেশ্য ছিল, কাউকে আঘাত না করে উপত্যকায় শান্তি ফেরানো। এদিকে কাশ্মীর বার কাউন্সিলের তরফেও পেলে গানের ব্যবহার নিয়ে বিরোধ জানানো হয়।

এসব দেখেই পেলে গানের বদলে প্লাস্টিকের গুলি ও লঙ্কার গুড়ো দেওয়া শেল ব্যবহারের কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+