Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, ড্রোনের ব্যবহার পুরোপুরি ভাবে নিষিদ্ধ হল এই রাজ্যে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, ড্রোনের ব্যবহার পুরোপুরি ভাবে নিষিদ্ধ হল এই রাজ্যে

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আবহে তপ্ত দেশের মাটি। এদিকে বাংলা, অসমের পর এবার ২৯-৩০ মার্চ পদুচেরিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই উপলক্ষেই গোটা রাজ্যে নিষিদ্ধ হয়ে গেল ড্রোনের ব্যবহার। একইসঙ্গে নিষিদ্ধ হল অন্যান্য যন্ত্রচালিত বিমান বা ইউএভি। সোমবার জেলা ম্যাজিস্ট্রেট পূর্ব গর্গের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, ড্রোনের ব্যবহার পুরোপুরি ভাবে নিষিদ্ধ হল এই রাজ্যে

এমনকী এই জন্য গোটা পদুচেরিতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। আইন অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেকত শাস্তির কথাও মনে করিয়ে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৬ এপ্রিল ভোট রয়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। আর ঠিক তার আগে বিপির পালে হাওয়া তুলতে এদিন মঙ্গলবারই নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন মোদী। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

এদিকে ঠিক কী কারণে ড্রোনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল সেই বিষয়ে পদুচেরি প্রশাসনের তরফে খোলসা করে কিছু বলা হয়নি। তবে প্রধানমন্ত্রীর বাড়তি নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।এদিকে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই নাটকীয়ভাবে পদুচেরিতে পতন হয়েছে কংগ্রেস সরকারের। এদিকে পুদুচেরি বিধানসভায় রয়েছে ৩০ আসন। জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে সেখানে ২৩-২৭টি আসন দখল করতে পারে এআইএডিএমকে, এনআর কংগ্রেস, বিজেপি জোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+