USAID Fund Controversy: 'খুবই উদ্বেগজনক, একেবারেই সরল বিশ্বাসেই...'! অনুদান বিতর্কে ট্রাম্পকে 'জবাব' জয়শঙ্করের

USAID Fund Controversy: ভোটারদের বুথমুখী করতে আমেরিকার বিশেষ অনুদান বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেও থাকছে না বিতর্ক। লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার এই ইস্যুতে (USAID) মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর দাবি, ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্য উদ্বেগজনক। সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে সংস্থাকে যে কাজ করতে দেওয়া হয়েছিল তা অস্বীকার করেননি মোদীর এই সহযোগী। সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থাৎ USAID এর বিষয়ে প্রশ্ন ধেয়ে আসে তাঁর কাছে (Fund Controversy) ।

USAID

প্রত্যুত্তরে বিদেশমন্ত্রী জানান, ট্রাম্পের প্রশাসনের তরফে বেশ কিছু তথ্য (USAID Fund Controversy) সামনে আনা হয়েছে। যা খুবই উদ্বেগের। দেশের দায়িত্বশীল সরকার পুরো অভিযোগ খতিয়ে দেখছে। এই সংক্রান্ত সত্যি খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে দাবি এস জয়শঙ্করের।

তবে নির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি তৈরির জন্য কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থাৎ USAID-কে ভারতে কাজ করার= ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘ বছর ধরে এই সংস্থা কাজ করছে। একেবারেই সাধারণ এবং সরল বিশ্বাসেই এই সংস্থাকে কাজ করতে দেওয়া হয়েছিল। আর তা ভালো কাজের জন্যেই দেওয়া হয়েছিল বলেও দাবি করেন। তবে যে অভিযোগ সামনে আসছে অর্থাৎ খারাপ কাজে আমেরিকার অনুদান ব্যবহার করা হয়েছে তা অবশ্যই তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি জয়শঙ্করের।

অভিযোগ সত্যি হলে কারা এবং কেন এই খারাপ কাজের সঙ্গে যুক্ত তা মানুষের জানার অধিকার থাকবে বলেও দাবি। অর্থাৎ এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনার কথাও বলেন। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি ভারতের ১৮২ কোটি টাকার অনুদান বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, ভারতের নির্বাচনের হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন।

এমনকী মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন জো বাইডেন ভারতের নির্বাচনে হস্তক্ষেপের দিকেও ইঙ্গিত করেছেন। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা ভারতকে ২১ মিলিয়ন মার্কিন ডলার কেন দিচ্ছি? তাদের তো প্রচুর অর্থ আছে। আমার মনে হয় তারা অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল। আমাদের ভারত সরকারকে বলতে হবে এই সম্পূর্ণ বিষয়টি"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+