কালকেই যুদ্ধ থামাতে পারে রাশিয়া, যদি...! কেন এমন বললেন মার্কিন বিদেশসচিব

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর কেটে গিয়েছে। কিন্তু এরপরেই ইউক্রেনের উপর যুদ্ধের তেজ বাড়িয়েছে রাশিয়া। এই অবস্থায় দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠক গুরুত্বপূর্ণ।

G-20 Meeting: রাশিয়া যদি চাইত তাহলে কালকেই যুদ্ধ থামিয়ে দিতে পারত! বৃহস্পতিবার দিল্লিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মার্কিন বিদেশ সচিব Antony Blinken। তিনি বলেন, রাষ্ট্রসংঘে সাধারণ অধিবেশনে বালি ডকুমেন্টে সই করতে রাজি হয়নি শুধুমাত্র রাশিয়া এবং চিন।

একাধিক মন্তব্য মার্কিন বিদেশ সচিব Antony Blinken-এর

রাশিয়ার পক্ষে ভোট দেয়নি জি-২০ কোনও সদস্য দেশ। Antony Blinken আরও বলেন, প্রত্যেকটা দেশ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফল ভুগছে। আমাদের উচিৎ সেই সমস্ত দেশকে খাবার দেওয়া। বিশেষ করে যারা খাদ্য সঙ্কটে ভুগছে। এমনকি সেই সমস্ত দেশকে কৃষি কাজে সাহায্যের কথাও বলেন মার্কিন সচিব।

শুক্রবার নয়া দিল্লিতে বিদেশমন্ত্রীদের একটা মিটিং হবে। এর আগে আজ বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী Sergei Lavrov এর সঙ্গে মার্কিন সচিব Antony Blinken-এর একটা ছোট বৈঠক হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে প্রায় এক বছর কেটে গিয়েছে। এই প্রথম আমেরিকা এবং রাশিয়ার কোনও মন্ত্রীস্তরে আলোচনা হল।

জানা গিয়েছে, মাত্রর ১০ মিনিট কথা হয় বিদেশমন্ত্রী Sergei Lavrov এর সঙ্গে মার্কিন সচিবের। সেখানে যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন বিদেশসচিব। এমনকি আলোচনা এবং সমঝোতার পথে আসার কথাও জানিয়েছেন তিনি। রাশিয়ার মাটিতে মার্কিন বন্দিদের সঙ্গে যা হয়েছে সেই প্রসঙ্গও এদিন বৈঠকে তুলেছেন বিদেশসচিব।

পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়া START পরমাণু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও ওই বৈঠকে জানিয়েছেন মার্কিন সচিব। এই চুক্তি আন্তজাতিক সুরক্ষার কথা মাথায় রেখেই করা হয় বলে এদিন মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে ভারত এবং আমেরিকা দুই দেশই গণতন্ত্রে প্রবল ভাবে বিশ্বাসী বলে জানিয়েছেন Antony Blinken। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ভারত এবং আমেরিকা আলোচনা করে বলেও এদিন জানিয়েছেন Antony Blinken। শুধু তাই নয়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিন চিনকেও নরমে গরমে বার্তা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। রাশিয়াকে সামরিক সাহায্য নিয়েই মূলত এই বার্তা তাঁর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবার জি-২০ সম্মেলনের আয়োজনের দায়িত্ব ভারতের কাঁধে। আর সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। জি২০ মধ্যে থাকা বিদেশ মন্ত্রী পর্যায়ে এই বৈঠক চলছে নয়া দিল্লিতে। আগামীকাল শুক্রবারও বৈঠক হওয়ার কথা রয়েছে নয়া দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+