মোদীর দেশে দাঁড়িয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকারের পক্ষে সওয়াল মার্কিন বিদেশ সচিব পম্পেও-র
ভারতের মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকারের পক্ষে সওয়াল করলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। ভারত সফরে এসে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
ভারতের মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকারের পক্ষে সওয়াল করলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। ভারত সফরে এসে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ গত সপ্তাহে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষক রিপোর্টে প্রকাশিত হয় ভারতে সংখ্যালঘু সম্প্রদায়গুলি হিংসার শিকার হচ্ছে।

সেই রিপোর্টে উল্লেখ করা হয় ভারতে বিশেষত মুসলমানরা চরমপন্থী হিন্দু গোষ্ঠীর দ্বারা হিংসার শিকার হচ্ছে। গো-মাংস ভক্ষণ নিয়ে হিংসার বলিও হতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে পম্পেওয়ের বার্তা ভারতের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রিপোর্ট প্রকাশের পরই ভারত সরকারে তরফে প্রতিবাদ জানানো হয়েছিল।
আর এবার পম্পেও খোদ ভারতে এসে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করে বুঝিয়ে দিলেন, ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ধর্মীয় হিংসার বিষয়টি নিয়ে তাঁরা অন্য কিছু ভাবছেন। পম্পেও বলেন, বিশ্বের চারটি প্রধান ধর্মের পীঠস্থান ভারত। তাই ধর্মীয় স্বাধীনতার পক্ষে সবার আগে দাঁড়ানো দরকার।
এদিন মাসুদ আদহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা নিয়েও নিজের ও দেশের মত প্রকাশ করেন। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে মাসুদ আজহারকে ঘোষণা করায় মার্কিন যুক্তরাষ্ট্র খুশি। সম্প্রতি ভারত জাতিসংঘে প্যালেস্তাইনের এনজিওর বিরুদ্ধে ভোট দিয়েছে। কারণ প্যালেস্টাইন সন্ত্রাসবাদের সমর্থনে গলা ফাটিয়েছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রামকে অভিনন্দন জানিয়ে বলেন, উভয়েই এমন নেতা, যাঁরা ঝুঁকি নিতে ভয় পান না এবং উভয় দেশই তাই এক সঙ্গে হাত মিলিয়ে চলতে চায়। উভয়েই উচ্চাকাঙ্ক্ষাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications