লাদাখে কোন ষড়যন্ত্রের জাল বুনছে বেজিং, দিল্লিকে সতর্ক করে কোন প্রস্তাব মার্কিন স্বরাষ্ট্র সচিবের
লাদাখে কোন ষড়যন্ত্রের জাল বুনছে বেজিং, দিল্লিকে সতর্ক করে কোন প্রস্তাব মার্কিন স্বরাষ্ট্র সচিবের
লাদাখ সীমান্তে সেনা বাড়াচ্ছে বেিজং। ভারতকে এই নিয়ে সতর্ক করলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেয়। তারপরেই তিনি যে মন্তব্যটি করেছেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাইক পম্পেয় বলেছেন লাদাখে যেভাবে সেনা বাড়াচ্ছে বেজিং তাতে ভারতের উচিত আমেরিকার সাহায্য নেওয়া। পরক্ষে ভারতের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

পম্পেয়র বার্তা
চিনের সঙ্গে লড়াই করতে হলে ভারতে আমেরিকার সাহায্য নিতে হবে। দিল্লির বৈঠকের আগে এমনই মন্তব্য করেছেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেয়। চিন এখন লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করে চলেছে। তার মোকাবিলা করতে হলে আমেরিকার সাহায্য নিতেই হবে ভারতকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনে আমেরিকা কোনও রকম হুমকি বরদাস্ত করবে না বলে জানিয়েছেন তিনি।

দিল্লিেত বৈঠক
জাপানের টোকিওয় চার দেশের সঙ্গে আমেরিকাও যোগ দিয়েছিল সামিটে। সেখান থেকে সোজা দিল্লিতে আসছেন তিনি। মাইক পম্পেয়র সঙ্গে আসছেন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারও। তিনিও দিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করবেন। লাদাখ যে আলোচ্য বিষয়ের প্রধান ইস্যু হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

লাদাখে সংঘাত
লাদাখ নিযে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি আর গভীর হচ্ছে। শীত এগিয়ে আসতে চলেছে কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। চিন কিছুতেই এলএসি মানতে চাইছে না বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ িসং। সংসদে তিনি জানিয়েছেন এলএসসি নিয়ে যে চুক্তি চিনের সঙ্গে ভারতের হয়েছিল তা এখন তাঁরা মানতে চাইছেন না।

সেনা পর্যায়ের বৈঠক
লাদাখ সমস্যা সমাধানে সেনা পর্যায়ের বৈঠক হচ্ছে দফায় দফায়। দুই দেশের কমান্ডার পর্যায়ের প্রতিনিধি বৈঠক করেছেন একাধিকবার। এমনকী বিদেশ মন্ত্রকের প্রতিিনধিরা সামিল হয়েছেন সেই বৈঠকে। কিন্তু কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। চিন কিছুতেই বিতর্কিত এলাকা েথকে সেনা সরাতে রাজি নয়।












Click it and Unblock the Notifications