হেঁটে এসে প্রধানমন্ত্রী মোদীকে ডাকছেন খোদ বাইডেন! দেখেছেন সেই মুহূর্তটা?

জার্মানি চ্যান্সেলর Olaf Scholz-এর আমন্ত্রণে ৪৮ তম G7 summit-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এই অবস্থায় G7 সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই সম্মেলনে যোগ দিয়েই জার্মানি উড়ে গিয়েছেন

G7 Summit: জার্মানি চ্যান্সেলর Olaf Scholz-এর আমন্ত্রণে ৪৮ তম G7 summit-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এই অবস্থায় G7 সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই সম্মেলনে যোগ দিয়েই জার্মানি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।

আর এই সম্মেলনে বিশ্বের ১০টি 'প্রভাবশালী' দেশের নেতারা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাসবাদসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন।

দুদিনের জার্মানি সফরে প্রধানমন্ত্রী মোদী

দুদিনের জার্মানি সফরে প্রধানমন্ত্রী মোদী

বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী G7 সম্মেলনে অংশ নিতে দুদিনের সফরে জার্মানিতে রয়েছেন। রবিবার রওনা দেন তিনি। আজ সোমবার বিশ্বের তাবড় তাবড় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র একটি ছবি এবং ভিডিও সামনে এসেছে। যেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীকে। আর সেখানেই প্রধানমন্ত্রী মোদীকে পিছন থেকে এসে ডাকছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! হঠাত চমকে গেলেও বাইডেনকে দেখেই জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ভাইরাল মোদী'র সেই ভিডিও -

G-7 আসলে কি?

G-7 আসলে কি?

G-7 হল বিশ্বের সাতটি বড় দেশের একটি অংশ। এই গ্রুপে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেক শীর্ষ নেতা এই বৈঠকে অংশ নিয়েছেন। যার মধ্যে প্রধানমন্ত্রী মোদীও একজন।

ব্যাক টু ব্যাক বৈঠকে মোদী

ব্যাক টু ব্যাক বৈঠকে মোদী

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যেই হতে চলেছে জি-৭ বৈঠক। সবদিক থেকেই এই বৈঠক গুরুত্বপূর্ণ। এই বৈঠকে যুদ্ধের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে গোটা বিশ্বের কাছে অস্ত্র চেয়েছে ইউক্রেন। সেখানে অস্ত্রের বিষয়টি এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে বৈঠক চলছে। ইতিমধ্যে ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্রী। একই সঙ্গে German Chancellor Olaf Scholz-এর সঙ্গেও বৈঠক হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন মোদী।

ডেটা সবচেয়ে সস্তা দেশগুলির মধ্যে ভারত

ডেটা সবচেয়ে সস্তা দেশগুলির মধ্যে ভারত

দুদিনের সফরে এই মুহূর্তে জার্মানিতে প্রধানমন্ত্রী। তিনি তার সফরের প্রথম দিনে অর্থাৎ রবিবার বলেছিলেন যে ভারত তথ্য প্রযুক্তিতে, ডিজিটাল প্রযুক্তিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে যে রিয়েলটাইম ডিজিটাল পেমেন্ট হচ্ছে, তার মধ্যে 40% লেনদেন ভারতে হচ্ছে। আজ ভারত ডেটা খরচে নতুন রেকর্ড তৈরি করছে বলেও মন্তব্য করেন মোদী। ভারত আজ চলবে-চলছে মানসিকতা থেকে বেরিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি। গোটা বিশ্বের সামনে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়টিই মূলত ধরেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+