গোটা বিশ্বের কাছে দায়ী থাকবে রাশিয়া, ইউক্রেনের উপরে হামলার তীব্র প্রতিবাদ মার্কিন প্রেসিডেন্টের
গোটা বিশ্বের কাছে দায়ী থাকবে রাশিয়া, ইউক্রেনের উপরে হামলার তীব্র প্রতিবাদ মার্কিন প্রেসিডেন্টের
ইউক্রেনের উপর সামরিক অভিযান ঘোষণা করেছে রাশিয়া। তার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন ইউক্রেনের উপর এই হামলার জন্য গোটা বিশ্বের কাছে দায়ি থাকবে রাশিয়া। প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেনের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে আগেই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিন্তু তার পরেও ঠেকানো গেল না যুদ্ধ। ইউক্রেনের উপর হামলা শুরু করে দিয়েছে রুশ সেনা।

ইউক্রেেনর উপর সামরিক অভিযান ঘোষণা রাশিয়ার
উদ্বেগের অবসান ঘটালেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সকালেই ইউক্রেনের উপর সামরিক অভিযান ঘোষণা করেছেন। প্রায় ২ লক্ষ সেনা মোতায়েন করা হয়েছিল ইউক্রেন সীমান্তে। যুদ্ধ ঘোষণা হতেই ইউক্রেনের একাধিক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শোনা যাচ্ছে। এমনকি ইউক্রেনের রাজধানীতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। গতকালই ইউক্রেন দেশে জরুরি অবস্থা জারি করেছিল।

তীব্র নিন্দা মার্কিন প্রেসিডেন্টের
রাশিয়ার যুদ্ধ ঘোষণার তীব্র িনন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন রাশিয়ার এই পদক্ষেপের জন্য গোটা বিশ্বের কাছে তারা দায়ী থাকবে। এই যুদ্ধের ফলে যে প্রাণহানি ঘটবে তার জন্য রাশিয়া গোটা বিশ্বের কাছে দায়ী থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা একেবারেই অনভিপ্রেত বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যুদ্ধ যাতে আটকানো যায় তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকী রাশিয়ার প্রেসিডেন্টকে সতর্কও করেছিলেন জো বাইডেন। তার পরে আবার রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধও ঘোষণা করেছে আমেরিকা। কিন্তু তার পরেও যুদ্ধ থেকে রাশিয়াকে বিরত করা যায়নি।

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন
একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেন। রাজধানীতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। গতকাল থেকেই ইউক্রেন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।একাধিক বিমানবন্দরের উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও পুতিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেন দখল করা তাঁর লক্ষ্য নয়। ইউক্রেনকে শিক্ষা দিতে চায় রাশিয়া। যারা ইউক্রেনকে সমর্থন করেছেন বা ইউক্রেনের পাশে রয়েছেন তাঁদেরও সতর্ক করেছে রাশিয়া। এদিকে আমেরিকা রাশিয়াকে হুঁশিয়ার করে বলেছে এর জবাব তারা পাবে। মিত্র শক্তির রাশিয়াকে উপযুক্ত জবাব দেবে।

নিন্দায় সরব ব্রিটেনও
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছে ব্রিটেনও। আমেরিকার আগেই ব্রিটেন রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছিল। রাশিয়ার এই সিদ্ধান্তে ইউরোপের একাধিক দেশে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ইউরোপের একাধিক দেশে শরণার্থী সংকট তৈরি হবে বলে আগে থেকেই সতর্ক করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ইউক্রেন থেকে একাধিক দেশ তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছে ভারতও।












Click it and Unblock the Notifications