জি ৭-এ অন্তর্ভুক্তির নিয়ে কথা! চিনের চাপ বাড়িয়ে মোদীকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে জি-৭ ক্লাবের অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে জি-৭ ক্লাবের অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। ট্রাম্প ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদীকে পরবর্তী জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণের হাত বাড়িয়ে দিয়েছেন। চিনের বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক করতেই এই প্রয়াস বলে মনে করছে কূটনৈতিক মহল।

জি ৭-এ অন্তর্ভুক্তি! চিনের চাপ বাড়িয়ে মোদীকে ডাক ট্রাম্পের

আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন।

এর পরিপ্রেক্ষিতে টুইটারে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমার বন্ধুর সঙ্গে উষ্ণ ও উন্নত ভাবনা নিয়ে আলাপচারিতা হয়েছে।" জি ৭-এর পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি কোভিড -১৯ মহামারী এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, দুই বিশ্ব নেতা ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী-মোদী বলেন, "ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র পরামর্শের ভিত্তিতেই এগোবে। উভয় দেশই বিশ্ব স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে কাজ করবে। এদিন তাদের টেলিফোনিক কথোপকথনে ট্রাম্প আবার প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকাতে অনুষ্ঠিত পরবর্তী জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+