অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান নেমেছিল অমৃতসরে, এবার তা নিয়ে গর্জে উঠল কংগ্রেস

ভারতীয় অভিবাসীদের বহনকারী একটি মার্কিন সামরিক বিমানকে দিল্লির পরিবর্তে পাঞ্জাবের অমৃতসরে অবতরণের অনুমতি দেওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

গতকালই মার্কিন অভিবাসন নীতির জেরে অবৈধ অভিবাসী ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। প্রায় ১০৪ জন ভারতীয় দেশে ফিরেছেন মার্কিন মুলুক থেকে বিতাড়িত হয়ে। কিন্তু সেই বিমান দিল্লিতে না নেমে অবতরণ করেছে পাঞ্জাবে। আর যা নিয়ে এবার নতুন করে শুরু হয়েছে বিরোধীদের উত্তেজনা।

us


অমৃতসর কেন? বিজেপির কাছে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক পরগত সিং বলেন, "অবৈধ অভিবাসীদের সংখ্যা গুজরাট ও হরিয়ানাতে বেশি, তবুও বিমানটি অমৃতসরে অবতরণ করানো হয়েছে। পাঞ্জাব যখন আন্তর্জাতিক বিমান পরিষেবার দাবি জানায়, তখন তাকে বঞ্চিত করা হয়। কিন্তু যখন মানহানিকর আখ্যান তৈরির কথা আসে, তখন পাঞ্জাবকে বেছে নেওয়া হয়। এটা কেন?"

তিনি আরও বলেন, "গুজরাট মডেল যদি এত সফল হয়, তবে কেন গুজরাট থেকে এত মানুষ অবৈধভাবে বিদেশে যাচ্ছে?"

সামাজিক-রাজনৈতিক সংগঠন মিসল সাতলুজের সভাপতি অজয়পাল সিং ব্রার এই বহিষ্কারকে মার্কিন প্রশাসনের "রাজনৈতিক ও সামরিক আধিপত্যের প্রদর্শন" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "সি-১৭ সামরিক বিমান ব্যবহার করে বহিষ্কার করা বেসামরিক বিমানের চেয়ে পাঁচ থেকে আট গুণ বেশি ব্যয়বহুল। এটি ইচ্ছাকৃতভাবে আধিপত্য দেখানোর প্রচেষ্টা, যা মোদীর মার্কিন সফরের কয়েকদিন আগেই ঘটেছে"।

অন্যদিকে, কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার "অসংবেদনশীল মনোভাবের" সমালোচনাও করেছেন।

মোট ১০৪ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে - ৩১ জন পাঞ্জাবের, ৩৩ জন গুজরাটের, ৩৫ জন হরিয়ানার, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন মহারাষ্ট্রের। এই ইস্যু কেন্দ্রের অভিবাসন নীতি, ভারত-মার্কিন সম্পর্ক এবং অভিবাসীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কংগ্রেস এবং অন্যান্য সমালোচকরা বলছেন, কেন্দ্র "গুজরাট মডেল" প্রচার করলেও, বাস্তবে গুজরাট থেকেই অবৈধ অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্লেষকদের মতে, সাধারণ নির্বাচনের আগে পাঞ্জাব ও গুজরাটে রাজনৈতিক সমীকরণে এই অভিবাসন নীতির প্রভাব পড়তে পারে। যাতে সমস্যা বাড়তে পারে আপ - বিজেপি উভয়েরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+