শুধু আমেরিকা নয়, এইসব দেশেও আর নিরাপদ নন ভারতীয় তথ্য প্রযুক্তিকর্মীরা
শুধু আমেরিকাই নয়, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশেও বিভিন্ন ভাবে দুর্দশার সম্মুখীন ভারতের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি। শুধুমাত্র ভিসার সমস্যা নয়, স্থানীয় সরকারগুলির অস্পষ্ট আইনেও বাধার সম্মুখীন
শুধু আমেরিকাই নয়, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশেও বিভিন্ন ভাবে দুর্দশার সম্মুখীন ভারতের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি। শুধুমাত্র ভিসার সমস্যা নয়, স্থানীয় সরকারগুলির অস্পষ্ট আইনেও বাধার সম্মুখীন তথ্য প্রযুক্তি কর্মীরা।
ইতিমধ্যেই বিষয়গুলি সামনে এনেছে ন্যাসকম। যেসব বাধার সম্মুখীন হচ্ছে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি, সেসবের বেশির ভাগই বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের সহ্গে হওয়া চুক্তির পরিপন্থী। নির্দিষ্টভাবে বলতে গেলে ভিসা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করা এবং ভিসা দেওয়ার মধ্যে অনেক ফারাক থেকে যাচ্ছে।

আঞ্চলিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্যের জন্য জন্য যখন আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও চিন, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ডের সঙ্গে ভারত যোগাযোগ বাড়াচ্ছে সেই সময়ে এই ধরনের রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক।
যদিও উল্লিখিত দেশগুলি তাদের দেশের আইনের পরিবর্তন নিয়ে ততটা চিন্তিত নয়। যদিও তাদের দেশ থেকে ভারতে আসা জিনিসের ওপর শুক্ল মকুবের দাবি তারা করে যাচ্ছে। চুক্তিতে অস্পষ্টতার জন্য প্রতিশ্রুতিরও কোনও দাম থাকছে না। আমেরিকার নাম উল্লেখ করে ন্যাসকম জানাচ্ছে, ডব্লুটিওতে চুক্তি অনুযায়ী একমাত্র ওই দেশেরই 'এইচ ওয়ান' ভিসা ক্যাটেগরি রয়েছে। কিন্তু এর মধ্যে তথ্য, যোগাযোগ কিংবা প্রযুক্তি, কোনও কিছুতেই কোনও ভাগ নেই।
কোনও কোনও জায়গায় আবার কর বেশি হওয়ার সমস্য়াও রয়েছে। দেশগুলির আইনি সমস্যাও বেশ জটিল। যেমন, ইন্দোনেশিয়ায় প্রতি দশজন স্থানীয় কর্মী পিছু একটি ভিসা দেওয়া হয়। অন্য অসুবিধাগুলির মধ্যে রয়েছে, ভিসার মেয়াদ এবং ভিসার অনুমোদনে নানা সমস্যা। যা ভারতীয় কর্মীদের কাছে সমস্যার। একইসঙ্গে অনেক দেশেই সামাজিক নিরাপত্তার বিষয়টি চুক্তির মধ্যে না থাকায় সমস্যা বাড়ছে ভারতীয় কর্মীদের। ফলে নিরাপত্তহীনতায় ভুগছেন ভারতীয় কর্মীরা।
এছাড়াও সেকেলে কিছু বিষয়ের জন্যও ব্যবসা সম্প্রসারণে বাধা পাচ্ছে ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি। কনট্রাকচুয়াল সার্ভিস প্রোভাইডার এবং ইন্টার কর্পোরেট ট্রান্সফার নিয়েও স্পষ্টতার অভাব থাকায় বিপাকে পড়ছেন ভারতীয় কর্মীরা।












Click it and Unblock the Notifications