US NSA and Ajit Doval Talk: সুরক্ষায় বড় সিদ্ধান্ত? আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা অজিত ডোভালের
US NSA and Ajit Doval Talk: ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার প্রায় সপ্তাহ আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের (Jake Sullivan) সঙ্গে কথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (NSA Ajit Doval)। আঞ্চলিক সুরক্ষা-সহ একাধিক বিষয়ে দুই তরফে আলোচনা হয়েছে। বিবৃতি জারি করে এমনটাই জানাল হোয়াইট হাউস।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার করেছে চিন ও ভারত। এদিকে রাশিয়াকে যুদ্ধে সাহায্য়ের অভিযোগ এনে চার ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করেছে আমেরিকা। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে মারার চেষ্টার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে দিনকয়েক আগে ডোভালকে সমন পাঠিয়েছে নিউইয়র্কের একটি আদালত। এই ঘটনাপ্রবাহের মাঝেই ডোভাল-সালিভান কথোপকথন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সমন্বয়ের (Bilateral Friendship) ব্যাপারেও দু'জনের কথা হয়েছে বলে সূত্রের খবর। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সুরক্ষার পাশাপাশি 'সবুজ শক্তি' অর্থাৎ পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনে যৌথ উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ফোনালাপে (Ajit Sullivan Talk) উঠে এসেছে আইসিইটি-র ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গও। বিশ্ব উষ্ণায়ণ থেকে মুক্তি পেতে অপ্রচলিত ও দূষণহীন শক্তির উৎপাদন নিয়েও কথা হয়েছে। ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমেরিকা আগ্রহী বলেও জানানো হয়েছে সেই বিবৃতিতে।
গত সেপ্টেম্বরেই ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড সামিটে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তখন যাওয়া হয়নি অজিত ডোভালের। সেসময় জম্মু ও কাশ্মীরে ভোট ও দেশের নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন ডোভাল। ভারত-আমেরিকা সম্পর্ক সুদৃঢ় করতে বাইডেন সরকারের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী।
সেপ্টেম্বরে মার্কিন সফরে মোদী বলেন, প্রায় সব ক্ষেত্রেই ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ত মজবুত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও সুরক্ষা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সাইবার সুরক্ষা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা প্রযুক্তি-সহ পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে দুই তরফে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মোদী।












Click it and Unblock the Notifications