আন্দামানে 'দুঃসাহসিক' অভিযান ! খুন আমেরিকার পর্যটক
অ্যাডভেঞ্চার ট্রিপে আন্দামান গিয়ে মৃত্যু হল আমেরিকার এক পর্যটকের। দ্বীপ পুঞ্জে সেন্টিনালিসদের জন্য সংরক্ষিত দ্বীপে তিনি চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
অ্যাডভেঞ্চার ট্রিপে আন্দামান গিয়ে মৃত্যু হল আমেরিকার এক পর্যটকের। দ্বীপ পুঞ্জে সেন্টিনালিসদের জন্য সংরক্ষিত দ্বীপে তিনি চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাচীন অধিবাসীদের অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় জন অ্যালেন চাউ নামে ওই ব্যক্তির। সংরক্ষিত দ্বীপে তাঁকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার অভিযোগে সাত মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরাই পরে আমেরিকার পর্যটকের দেহ দেখতে পান বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে দেহটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রেফতার হওয়া মৎস্যজীবীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রোটেকশন অফ অ্যাবরিজিনাল ট্রাইবস অ্যাক্ট বলবত করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মৃত জন অ্যালেন চাউ-এর বয়স ২৭ বছর। উত্তর আন্দামানের সেন্টিনেল দ্বীপপুঞ্জে তিনি গিয়েছিলেন। প্রায় ৫ দিন আগে আমেরিকার ওই পর্যটক জনজাতির সঙ্গে পরিচয়ের উদ্দেশে গিয়েছিলেন। যদিও এই জনজাতিক সঙ্গে বাইরের জগতের সেরকম কোনও যোগাযোগ নেই বললেই চলে।
অন্যদিকে, অজ্ঞাত পরিচয় জনজাতির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন অ্যালেন চাউ এর আগেও কমপক্ষে ৫ বার সেখানে গিয়েছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications