ইভাঙ্কার উপরে হামলার ছক আইএসের, গোয়েন্দা সূত্র পেয়েই হায়দরাবাদে কড়া নিরাপত্তা

ভারত সফররত ইভাঙ্কার উপরে লোন উলফ হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা।

ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এই প্রথম ভারত সফরে এলেন। হায়দরাবাদে বিশ্ব উদ্যোগপতিদের সম্মেলেনে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে হায়দরাবাদ। তবে তার মাঝেই মার্কিন গোয়েন্দাদের সতর্কবাণী ভেসে এসেছে। জানানো হয়েছে, ভারত সফররত ইভাঙ্কার উপরে লোন উলফ হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা।

ইভাঙ্কার উপরে হামলার ছক আইএসের, গোয়েন্দা সূত্র পেয়েই হায়দরাবাদে কড়া নিরাপত্তা

তেলাঙ্গানার এক সর্বোচ্চ পুলিশ আধিকারিক জানিয়েছেন, মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা জারি করেছেন। জিইএস (গ্লোবাল আন্তঃপ্রেনিয়র সামিট) সম্মেলনে ইভাঙ্কার উপরে জঙ্গি হামলা হতে পারে। তবে কোনও নির্দিষ্ট হুমকি দেয়নি আইএস।

যদিও লোন উলফ হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হায়দরাবাদে ২০০জন আইএস সন্দেহভাজনের তালিকা রয়েছে পুলিশের হাতে। এরা সকলেই জেহাদি ভাবধারায় বিশ্বাসী। তাদের উপরে কড়া নজর রেখেছে পুলিশ।

মার্কিন নিরাপত্তারক্ষীদের পাশাপাশি তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল ইভাঙ্কার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সহ অন্য ভিভিআইপিদের নিরাপত্তায় রয়েছে এসপিজি-র বিশেষ সুরক্ষা বলয়। তাছাড়াও নিরাপত্তার অন্য বিশেষ বলয় ঘিরে থাকবে ইভাঙ্কাকে। সবমিলিয়ে জিইএস সম্মেলনের নিরাপত্তার জন্য ১০ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+