অরুণাচল সীমান্তে ফের চিনের প্যাঁয়তারা শুরু! মার্কিন প্রতিরক্ষা রিপোর্টে কী বলা হচ্ছে
অরুণাচল সীমান্তে ফের চিনের প্যাঁয়তারা শুরু!
অরুণাচল প্রদেশের বুকে নতুন করে একটি গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে মার্কিন রিপোর্টে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তরফে এদিন একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে প্রতিরক্ষা রিপোর্টে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোলের আশপাশে একটি বিশেষ এলাকা খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানে বেশ কিছু জনবসতি লক্ষ্য করা গিয়েছে স্যাটেলাইট ছবিতে। ভারতের ভূখণ্ডের মধ্যে এই জনবসতি যে চিনেরই তা নিয়েও রিপোর্টে রয়েছে বহু তথ্য।

চিনা গ্রাম অরুণাচলের অন্দরে!
মার্কিন কংগ্রেসের কাছে বিস্ফোরক রিপোর্ট পেশ করে এদিন মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ভারতের অরুণাচল প্রদেশের ভিতর একটি গ্রাম রয়েছে যা চিনের গ্রাম। এমনই দাবি মার্কিন রিপোর্টে করা হয়েছে। অরুণাচলে চিন ও ভারতের সীমান্তের মাঝে ম্যাকমোহন লাইন সংলগ্ন এলাকায় এই গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে, জানুয়ারি মাসে প্রথমবার একটি হাই রেজোলিউশনের স্যাটেলাইটে ধরা পড়ে এই গ্রামের ছবি। সেই ঘটনা যে সত্যি , তা প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই নয়া রিপোর্ট। উল্লেখ্য, সেদিক থেকে অরুণাচল প্রদেশ ঘিরে নয়া উদ্বেগ কার্যত দিল্লির ঘুম কাড়তে শুরু করেছে।

মার্কিন রিপোর্ট কী বলছে?
এর আগে, পিপলস্ রিপাবলিক অফ চায়নাতে ১০০ টি বাড়ির খোঁজ মেলে বলে জানিয়েছে মার্কিন রিপোর্ট। মার্কিন রিপোর্টে সাফ বলা রয়েছে, পিপলস রিপাবলিক অফ চায়না তিব্বত থেকে শুরু করে অরুণাচলের অন্দর পর্যন্ত একটি গ্রামকে বিস্তৃত করে যাচ্ছে। যা লাদাখ পরিস্থিতিতে ভারতের পক্ষে উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেউই। সীমান্ত ঘেঁসে এমন গ্রাম তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। যে গ্রামটি নিয়ে কথা হচ্ছে, সেই গ্রাম অরুণাচলের সারি চু গ্রামে অবস্থিত। অরুণাচলের আপার সুবানসিরি এলাকায় রয়েছে এই গ্রাম। চিনা সৈনিকরা ১৯৬২ সালের যুদ্ধে এখানে ভারতের প্রতিরক্ষার মুখে পড়ে প্রবল ধাক্কা খায়।

সংঘাতের কারণ
মার্কিন রিপোর্ট বলছে, চিন যেভাবে সীমান্ত ঘেঁষে একের পর এক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, তাতে ভারত সরকার বহু বার সরব হয়েছে। এমন নির্মাণ কাজ সীমান্ত এলাকায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ২০২০ সাল থেকেই এই গ্রামের নির্মাণ চিন শুরু করেছিল বলে দাবি করছে বিভিন্ন স্যাটেলাট ছবি। গ্রাম যে চিনেরই তারও একাধিক প্রমাণ রয়েছে। সেখানে চিন থেকে শুরু করে একটি রাস্তা তৈরি করে সংযোগ বাড়ানোর চেষ্টাও চলছে।

কোন কোন নির্মাণ কাজ চলছে?
অরুণাচল সীমান্তে যে রাস্তা নির্মাণের কাজ চলছে তা বহু কোটি টাকার প্রজেক্ট বলে জানা গিয়েছে। বেজিং সীমান্ত এলাকার সংযোগ যে মজবুত করতে চাইছে তা আেহই পেন্টাগন মার্কিন কংগ্রেসের রিপোর্টে জানিয়েছে। সেখানে বলা হয়েছে লাদাখ সীমান্ত বরাবর তারা কিভাব অপটিক ফাইবারের তার লাগিয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, অরুণাচল সীমান্তে তারা ৬০০ জনের জনবসতি সম্পন্ন একটি এলাকা গড়ে তুলতে চাইছে। আর তার জন্যই পরিকাঠামো উন্নয়নে চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications