ইভিএম হ্যাক করেই ভারতে নির্বাচনে জয়! বিদেশে লাইভ প্রদর্শনী

ভারতে চালু ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করা যেতে পারে। সংসদীয় নির্বাচনের তিন মাসও বাকি নেই।

ভারতে চালু ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করা যেতে পারে। সংসদীয় নির্বাচনের তিন মাসও বাকি নেই। তার আগে ভারতের ইভিএম হ্যাক করা নিয়ে লন্ডনে একটি প্রদর্শনীর আয়োজন করতে চলছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইউরোপ শাখা। এর জন্য সেখানকার এক সাইবার এক্সপার্টকে নির্বাচন করা হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, তিনি ভারতীয় ইভিএম-এর অন্যতম ডিজাইনারও বটে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,আইজেএ-র আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, ভারতে চালু ইভিএমগুলি শুধু হ্যাক করাই যায় না, সর্বভারতীয় এবং রাজ্যের নির্বাচনগুলিতে ইভিএম হ্যাক করা হয়েছে নিয়মিত ভাবে। অর্থাৎ নির্বাচনে রিগিং করা হয়েছে বলে অভিযোগ।

অবহিত নয় নির্বাচন কমিশন

অবহিত নয় নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন অবশ্য ইভিএম হ্যাক করা নিয়ে লন্ডনে লাইভ প্রদর্শনী সম্পর্কে অবহিত নয়। নির্বাচন কমিশনার অশোক লাভাসা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এসম্পর্কে তারা অবহিত নন। তবে তিনি দাবি করেন, ভারতে নির্বাচনে ব্যবহৃত ইভিএম কোনও ভাবেই ক্ষতি করা যায় না।

মে মাসের মধ্যবর্তী সময়ে ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে সেই সময়। মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে।

চূড়ান্ত গোপনীয়তা বজায়

চূড়ান্ত গোপনীয়তা বজায়

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,সাইবার এক্সপার্টের পরিচয় গোপন করা ছাড়াও, এই লাইভ প্রদর্শনী নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে আইজেএ। তবে এই লাইভ অনুষ্ঠানে সাম্প্রতিক নির্বাচনগুলিতে কীভাবে ইভিএম হ্যাক করা হয়েছে, তা দেখানো হবে বলে জানানো হয়েছে আইজেএ-র তরফ থেকে। আর এই দাবি যদি সত্যি হয়, তাহলে তা আন্তর্জাতিক মর্যাদা পেয়ে যাবে দেশের বাইরে।

ভারতে ইভিএম-এ নির্বাচন

ভারতে ইভিএম-এ নির্বাচন

২০০৪-এর সংসদীয় নির্বাচন থেকে দেশে পুরোপুরি ইভিএম-এ নির্বাচন হচ্ছে। গত কয়েকবছর ধরে কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফ থেকে ইভিএম নিয়ে অভিযোগ করা হচ্ছে। যদিও তার কোনওটিই প্রমাণিত হয়নি। ইভিএম হ্যাকিং-এর অভিযোগ করেছে এনসিপি এবং সিপিআইএম-ও।

(ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+