সোনিয়া গান্ধীর পাসপোর্টের কপি চাইল মার্কিন আদালত

মার্কিন যুক্তরাষ্ট্রে না থাকার কারণে ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা সম্পর্কিত মানবাধিকার আইন ভঙ্গের মামলায় শমনের উত্তর দিতে পারেননি বলে একটি আর্জি নিউ ইয়র্কের ব্রুকলুন আদালতে করেন সোনিয়া।
১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা : ৭ এপ্রিলের মধ্যে সমস্ত প্রমাণ জমা দিতে হবে আদালতে
১০ জানুয়ারি এ মর্মে একটি বিবৃতি দেন সোনিয়া। তবে আদালতের তরফে জানানো হয়েছে, শুধু শ্রীমতি গান্ধীর মুখের কথায় হবে না। তার জন্য প্রমানও দিতে হবে। প্রমাণস্বরূপ পাসপোর্টের সমস্ত নথিভুক্ত স্ট্যামগুলো যাচাই করে দেখা হবে, যার মাধ্যমে প্রমাণ হবে ওই নির্দিষ্ট সময়ে সোনিয়া গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন কী ছিলেন না।
২০১৪ সালের ৭ এপ্রিল -এর মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে বলে মার্কিন আদালতের তরফে জানানো হয়েছে। যদিও শিখ ফর জাস্টিস সংগঠনের তরফে যে মামলা করা হয়েছে তাতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টার-এ চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এসএফজি সংগঠনের অভিযোগের ভিত্তিতে ব্রুকলিন আদালতের তরফে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে একটি শমন জারি করা হয়।
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ওই সংগঠন আর্থিক ও শাস্তমূলক ক্ষতিপূরণ দাবী করেন। তাদের অভিযোগ,কংগ্রেসের কমল নাথ, সজ্জন কুমার,জগদীশ তিতলার ওই দাঙ্গার পিছনে ভূমিকা থাকা সত্ত্বেও সোনিয়া গান্ধী তাদের রক্ষা করছেন।












Click it and Unblock the Notifications