আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ন্যান্সি পওয়েল

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ন্যান্সি পওয়েল
কলকাতা, ২১ ফেব্রুয়ারি : গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ। গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পওয়েল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল এমকে নারায়ণনের সঙ্গেও দেখা করবেন পওয়েল।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মমতার সঙ্গে দেখা করেছিলেন ন্যান্সি পওয়েল

সামনেই লোকসভা ভোট। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে নিতে চাইছেন পওয়েল। চলতি মাসের মাঝামাঝি বৈঠকের জন্য সময় চেয়ে দিল্লির মার্কিন দূতাবাস থেকে চিঠি পাঠানো হয় নবান্নে। সেই চিঠিতে বলা হয় একুশে ফেব্রুয়ারি দুপুর দুটো তিরিশ থেকে তিনটে তিরিশের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান ন্যান্সি পাওয়েল।

২০১২ সালের সেপ্টেম্বরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন পওয়েল। সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। উল্লেখ্য সেই বছর মে মাসেই মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ন্যান্সি পাওয়ালের বৈঠক ঘিরে এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে । মনে করা হচ্ছে, ভারতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মেলাতেই এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের।

এদিকে মমতার সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যপালের ডাকা মধ্যাহ্নভোজেও যোগ দিতে পারেন মার্কিন রাষ্ট্রদূত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+