করোনা আক্রান্ত তবলিঘি জামাত সদস্যদের কোয়ারেন্টাইনে মূত্র-ভর্তি বোতল! ফের চাঞ্চল্য
করোনা আক্রান্ত তবলিঘি জামাত সদস্যদের কোয়ারেন্টাইনে মূত্র-ভর্তি বোতল! ফের চাঞ্চল্য
তবলিঘি জামাতের সদস্যদের নিয়ে ফের একবার তোলপাড়। এবার ঘটনাস্থল দ্বারকা। দিল্লি পুলিশের কাছে দায়ের হয়েছে আরও একটি রিপোর্ট। এর আগে , তবলিঘি জামাত সদস্যরা যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন , তাঁদের অভব্যবতা নিয়ে খবর উঠে আসে। আর এবার জানা গিয়েছে, তবলিঘি জামাতের সদস্যরা যে কোয়ারেন্টাইনে রয়েছেন ,সেখানে ঘটে গিয়েছে আরও একটি কাণ্ড।

মূত্র ভর্তি বোতল!
তবলিঘি জামাতের সদস্যরা যে কোয়ারেন্টাইনে রয়েছেন, সেখানে একটি মূত্র ভর্তি বোতল মিলেছে বলে খবর। দ্বারকার কোয়ারেন্টাইনের এই খবর উঠে আসতেই, রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।

পুলিশ নিয়েছে কড়া ব্যবস্থা
এদিকে, ঘটনা নিয়ে পুলিশ নিয়েছে কড়া ব্যবস্থা। দ্বারকার এই ঘটনার কথা জানতেই দিল্লি পুলিশ সেক্টর ১৬ -এর কোয়ারেন্টাইন ঘিরে ব্যবস্থা নিচ্ছে। দায়ের হয়েছে এফআইআর।

কী ঘটেছে?
জানা গিয়েছে, তবলিঘি জামাতের সদস্যরা যে কোয়ারেন্টাইনে ছিলেন সেখানে বাইরে থেকে এসে কেউ মূত্রভর্তি বোতল ছুঁড়ে দিয়ে গিয়েছে। আর এই ঘটনার জেরেই তোলপাড় শুরু হয়েছে। সন্ধ্যে নাগাদ ঘটে যাওয়া এই ঘটনার জেরে কোয়ারেন্টাইনে তুমুল চাঞ্চল্য।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications