বিশ্বাসঘাতকতার অভিযোগ, এনডিএ থেকে বেরিয়ে গেল আরও এক শরিক
কেন্দ্রের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করল বিনয় তামাং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা । তাদের অভিযোগ বিজেপি গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
কেন্দ্রের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করল বিনয় তামাং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা । তাদের অভিযোগ বিজেপি গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মোর্চার সাংগঠনিক প্রধান এলএম লামা বলেছেন, দলের সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র কোনও সম্পর্ক নেই। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি বলেছিলেন তাদের সঙ্গে মোর্চার শুধুমাত্র নির্বাচনী সমঝোতা রয়েছে।

যদিও এর আগে বিজেপি বলেছিল, এনডিএ-র সদস্য মোর্চা। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, গোর্খাদের স্বপ্ন তাঁর স্বপ্ন। যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিক্রিয়ায় জানান, মোর্চার সঙ্গে তাদের শুধুমাত্র নির্বাচনী সমঝোতা রয়েছে। এমন কী রাজনীতিগত ভাবে দুইদলের কোনও সমঝোতা নেই বলেও জানিয়েছিলেন দিলীপ ঘোষ। মোর্চার সাংগঠনিক প্রধান জানিয়েছেন, এই বক্তব্য থেকেই পরিষ্কার বিজেপি গোর্খাদের প্রতি সহামুভূতিশীল নয়।
মোর্চার সাংগঠনিক প্রধান আরও জানিয়েছেন, শুধুমাত্র ২০০৯-এই নয়, ২০১৪ তেও দার্জিলিং লোকসভা আসনটি বিজেপিকে অর্পণ করেছিল মোর্চা। ২০০৯ সালে দার্জিলিং থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা যশবন্ত সিং এবং ২০১৪-তে জয়ী হয়েছিলেন বিজেপি নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

যদিও মোর্চার সাংগঠনিক প্রধানের বক্তব্যের পরেই অন্তরালে থাকা মোর্চা নেতা বিমল গুরুং-এর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মোর্চার সাংগঠনিক প্রধানের এই বক্তব্যের কোনও গুরুত্ব নেই।
অন্য দিক থেকে মোর্চার বক্তব্যের গুরুত্ব নেই কেননা, মোর্চার নিজের কোনও আসন নেই লোকসভা কিংবা রাজ্যসভায়।
গত বছরের নভেম্বরে মোর্চার তরফে বিমল গুরুংকে দল থেকে সাসপেন্ড করা হয়।












Click it and Unblock the Notifications