ইউপিএসসি পরীক্ষায় স্থগিতাদেশের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা রবিবার হওয়ার কথা ছিল। হাজার হাজার ইউপিএসসি পরীক্ষাপ্রার্থীর কথা মাথায় রেখে অগ্নেশ কুমার নামে এক ব্যক্তি এই পরীক্ষায় স্থগিতাদেশ চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শীর্ষ আদালতে। শনিবার আদালত ছুটি থাকা সত্ত্বেও বিষয়ের গুরুত্ব মাথায় রেখে জরুরিকালীন শুনানি হয় এদিন। মামলাটি বিচারপতি দত্তর ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ এই আবেদন শনিবার খারিজ করে দেয়।
আরও পড়ুন : সিস্যাট নিয়ে ইউপিএসসি পরীক্ষার্থীদের আন্দোলন : বিতর্ক বিশ্লেষণ
আরও পড়ুন : ইউপিএসসি জট : ইংরাজির প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত করা হবে না সামগ্রিক ফলে, জানাল কেন্দ্র
জনস্বার্থ মামলাটিতে মামলাকারি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ২ মাস সময় দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এই সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। দেশ জুড়ে পরীক্ষার্থীরা অভিযোগ তোলেন এই পরীক্ষা শুধুমাত্র ইংরাজিতে স্বচ্ছন্দ পরীক্ষার্থীদের জন্য। এরপরেই দাবি ওঠে সিভিল সার্ভিস পরীক্ষার বোধমূলক পরীক্ষন সিস্যাটকে বাদ দেওয়া হোক। কারণ এই পরীক্ষা হিন্দি ও আঞ্চলিক ভাষীদের জন্য বৈষম্যমূলক বলে অভিযোগ তোলা হয়।
সিস্যাট পদ্ধতি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধানে সরকার গত ৪ অগস্ট ঘোষণা করে ইংরাজি বোধমূলক পরীক্ষার প্রাপ্ত নম্বর মোট চূড়ান্ত নম্বরের সঙ্গে যুক্ত করা হবে না।












Click it and Unblock the Notifications