আইনি লড়াইয়ের ক্ষেত্রে তফসিলি জাতির তোষামোদ নয়, সাফ বার্তা সুপ্রিমকোর্টের
উচুবর্ণের কারোর বিরুদ্ধে যদি কোনও তফসিলি জাতির কেউ মামলা করে, তাহলেই কী সেই মামলার ফলাফল যেতে হবে অভিযোগকারীর পক্ষে? এহেন প্রশ্নের জবাব হিসাবে সাফ বার্তা দিয়ে দিল সুপ্রিমকোর্ট। মামলার প্রেক্ষিতে যদি কোনও উচ্চবর্ণের মানুষ অভিযুক্ত হন, তাঁরও সব রকমের আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট খারিজ
এছাড়া কোনও সাক্ষী ছাড়া বাড়ির চার দেওয়ালের মধ্যে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত মানুষের প্রতি অপমানসূচক মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে না। পাশাপাশি এদিন তফসিলি জাতি বা উপজাতি আইনের আওতায় এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট খারিজ করে দেয় শীর্ষ আদালত।

বাড়ির মধ্যেই কটূ কথা বলার অভিযোগ
এক মহিলাকে তাঁর বাড়ির মধ্যেই কটূ কথা বলার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, 'যদি কাউকে সবার চোখের অগোচরে অসম্মান, অবমাননা এবং নিগ্রহ করা হয়, তখন তফসিলি জাতি বা উপজাতি আইনের আওতায় তা অপরাধ হিসেবে ধরা হবে।'

উত্তরাখণ্ডের ঘটনা
উত্তরাখণ্ড সরকারের তথ্য অনুযায়ী, গত বছর ১১ ডিসেম্বর হিতেশ ভার্মা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তফসিলি জাতি বা উপজাতি আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই মামলা রুজু করা হয়েছিল। পরে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন হিতেশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications