UPI Payments Down: দেশজুড়ে ইউপিআই বিভ্রাট, কাজ করছে না গুগল পে, পেটিএম সহ নানা অ্যাপ, সমস্যায় গ্রাহকেরা
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শনিবার বাধার সম্মুখীন হলেন গ্রাহকেরা। দেশজুড়ে বিভিন্ন জায়গায় বহু গ্রাহক বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন না বলে জানা গিয়েছে।
এদিন শনিবার ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। বহু গ্রাহক ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্যার কথা জানিয়েছেন। পেটিএম, ফোন পে, গুগল পে-র মতো ইউপিআই অ্যাপগুলি এদিন সকালে বিভ্রাট তৈরি করে। নিত্যদিনের টাকা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। খুচরো লেনদেন, দোকানে জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে, শপিং মলে বিল পেমেন্টের ক্ষেত্রে এবং মানি ট্রান্সফারের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়।

এদিন দুপুর ১২ টার পরে এই সমস্যা সারা দেশ জুড়ে দেখা গিয়েছে বলে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবি করে। বহু গ্রাহকেরই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বিভিন্ন ব্যাঙ্ক এবং প্লাটফর্মের ক্ষেত্রেই একই ধরনের সমস্যা লক্ষ্য করা গিয়েছে।
ইউপিআইয়ের মাধ্যমে এখন দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট হয়ে থাকে। বড় ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে দোকান, শপিং মলস খুচরো এবং পাইকারি ক্রেতা-বিক্রেতারা এই ইউপিআইয়ের মাধ্যমেই ডিজিটাল পেমেন্ট করে থাকেন। খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে কোনও রকম চার্জ ছাড়াই টাকা লেনদেন করা যায়। এর পাশাপাশি প্রত্যেক মাসের বিভিন্ন বিল জমা দেওয়ার ক্ষেত্রেও এই ইউপিআই পেমেন্ট বিশেষ কার্যকরী।
গত কয়েক বছরে দেশজুড়ে ডিজিটাল বিপ্লবের পর শহর থেকে গ্রাম সব জায়গাতেই সহজেই ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন শুরু হয়েছে। প্রতি বছরই ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের পরিমাণ লাফিয়ে বাড়ছে। খুব সহজে সামান্য সময়ের মধ্যেই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মুহূর্তে টাকা পাঠিয়ে দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। কোনও টাকা বা চার্জও এক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয় না। যার ফলে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কখনও সামান্য অসুবিধা সৃষ্টি হলে তা গ্রাহকদের খুব গভীর সমস্যায় ফেলে দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications