নীতীশ কুমার অসহায়! প্রধানমন্ত্রীর প্রশংসার পরে JDU ছেড়ে বিহারে নুতন দল গঠন উপেন্দ্র কুশওয়াহার
জেডিইউ-এর সব পদ থেকে ইস্তফা নিয়ে নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন উপেন্দ্র কুশওয়াহা। তাঁর নতুন দলের নাম হবে রাষ্ট্রীয় লোক জনতা দল।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। তারই রেশ ধরে জেডিইউকে বিদায় জানিয়ে নতুন দল তৈরির কথা জানিয়েছেন উপেন্দ্র কুশওয়াহা। তাঁর নতুন দলের নাম রাষ্ট্রীয় লোক জনতা দল। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে উপেন্দ্র কুশওয়াহার নতুন দলগঠন বিহারের রাজনীতিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা।

২০২৪-এ মোদীর সহজ জয়
জেডিইউ-এর সব পথ থেকে ইস্তফার পাশাপাশি উপেন্দ্র কুশওয়াহা বিহার বিধান পরিষদের সদস্যপদেও ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন দলের দায়িত্ব ছাড়ার কথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং লালন সিংকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিহারের বিরোধী দলগুলির মধ্যে কোনও ঐক্য নেই। এই পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী জয়লাভ সহজ হবে বলেই মনে করছেন তিনি।

নতুন দল গঠন করে নতুনভাবে যাত্রা শুরু
জেডিইউ থেকে ইস্তফা ঘোষণার সঙ্গে নিজের নতুন দল রাষ্ট্রীয় লোত জনতা দল গঠনের কথা জানিয়েছেন উপেন্দ্র কুশওয়াহা। সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি করে কুশওয়াহা বলেছেন, তিনিই দলের সভাপতি হচ্ছেন। দল কর্পুরী ঠাকুরের উত্তারাধিকারকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দল ঘোষণার দিনে বিহারে থাকা দলের সহকর্মীদের পটনায় ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দলের নেতা ও কর্মীরা তাঁর কাছে সমস্যার কথা জানিয়েছিলেন। সবাই মিলেই নতুন দল গঠনের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

নীতীশ কুমারকে নিশানা
দল ছাড়ার পরে নীতীশ কুমারকে নিশানা করেন উপেন্দ্র কুশওয়াহা। তিনি বলেছেন, নীতীশ কুমার শুরুটা ভাল করেছিলেন। কিন্তু তিনি যে পথে হাঁটতে শুরু করেছেন, তা তাঁর এবং বিহারের পক্ষে খারাপ। উপেন্দ্র কুশওয়াহা কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রী নিজে কাজ করছেন না। আশপাশের মানুষজনের পরামর্শে কাজ করছেন। নীতীশ কুমার এই মুহূর্তে অসহায় বলেও দাবি করেছেন এই নেতা।
কারণ হিসেবে উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, উত্তরসূরি তৈরি না করায় নীতীশ কুমার এখন নিজের মতো করে কাজ করতে পারছেন না। তিনি (নীতীশ) যদি আগেই উত্তরসূরি বেছে নিতেন, তাহলে তাঁকে এদিক-ওদিকে যাওয়ার প্রয়োজন হত না। এব্যাপারে তিনি ২০২৫-এর বিধানসভা নির্বাচনে মহাজোটের নেতা হিসেবে তেজস্বী যাদবের নাম নেওয়ার কথা উল্লেখ করেছেন।

বারে বারে নীতীশ কুমারের সঙ্গে মতভেদ
বিভিন্ন সময়ে কুশওয়াহার সঙ্গে নীতীশ কুমারের মতভেদ সামনে এসেছে। উল্লেখ করা প্রয়োজন ২০০৭ সালে নীতীশ কুমারের সঙ্গে মত পার্থক্যের কারণে তাঁকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়। ২০০৯ সালে তিনি রাষ্ট্রীয় সমতা পার্টি তৈরি করেন, যা ওই বছরের নভেম্বরে জেডিইউ-এর সঙ্গে মিলে যায়। আবার ২০১৩ সালে জেডিইউ ত্যাগ করে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি তৈরি করেন। এর আটবছর পরে ফের নিজের দলকে জেডিইউ-এর সঙ্গে মিলিয়ে দেন। তাঁকে দলের সংসদীয় বোর্ডের সভাপতি করা হয় এবং বিহার বিধান পরিষদের মনোনীত করা হয়। এবার ফের মতভেদ এবং ফের নতুন দল গঠন কুশওয়াহার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications