এনডিএ জোটে দ্বন্দ্ব, বিহারে বিজেপির সঙ্গ ত্যাগের মুখে জোটসঙ্গী
বিহারের এনডিএ জোটে কোনও কিছুই সঠিক তালে চলছে না। আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে বিবাদ।
বিহারের এনডিএ জোটে কোনও কিছুই সঠিক তালে চলছে না। বিজেপি ও জেডিইউ নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে বাকী কয়েকটি আসন ছোট জোটসঙ্গীদের জন্য ছেড়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিবাদ। প্রকাশ্যে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রীয় লোকসমতা পার্টির সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা। তিনি আসন ভাগাভাগিতে সন্তুষ্ট নন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
|
নীতীশকে আক্রমণ
এর পাশাপাশি উপেন্দ্র কুশওয়াহা একসময়ের বিরোধী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আক্রমণ করতে ছাড়েননি। তাঁর অভিযোগ, নীতীশ কুমার তাঁর দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যেতে চাইছেন। তাঁর দলকে শেষ করে দিতে চাইছেন। তবে এটা করতে সফল হবেন না। তিনিও আমাদের মতো এনডিএ-র সঙ্গী। এটা করা সঠিক হবে না।
|
শরদ সমীপে
এনডিএ ছাড়ার কথা সরাসরি মুখে না বললেও নানা সময়ে প্রচ্ছন্ন হুমকি দিতে বাকী রাখেননি উপেন্দ্র। একদিকে যেমন বেশি আসনের দাবি করেছেন, পাশাপাশি বিরোধী লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদবের সঙ্গে গিয়েও দেখা করে এসেছেন তিনি। যার ফলে জল্পনা চরমে উঠেছে।

এনডিএ ছাড়ার পরিস্থিতি
উপেন্দ্র কুশওয়াহার দল ২০১৪ সালে যত আসনে লড়েছে, অন্তত ততগুলি আসন দাবি করেছে। তবে বিজেপি ও জেডিইউ আসন ভাগাভাগি করে নেওয়ায় আরএলএসপি ও এলজেপি-কে বেশি আসন দেওয়া যাবে না। এটা নিশ্চিত করে বলা যায়। এই অবস্থায় বিজেপি নমনীয় না হলে এনডিএ ছাড়তে পারেন উপেন্দ্র কুশওয়াহা।
|
তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ
সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে দেখা করে এসেছেন কুশওয়াহা। জল্পনা, আরজেডি-কংগ্রেসের মহাজোটে যোগ দিয়ে বিহারে বিজেপি-জেডিইউ জোটের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে আরএলএসপি। সেই পথ খোলা রেখেই নানা দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন কুশওয়াহা।












Click it and Unblock the Notifications