বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ধূলো ঝড়, বিপর্যস্ত দিল্লি, ঘুরল ২৭টি বিমানের গন্তব্যস্থল

সকাল থেকেই আভাষটা ছিল। দুপুর থেকেই বৃহত্তর দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছিল প্রবল ঝোড়ো-হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত। এই পরিস্থিতিতে যখন বেসামাল দিল্লির জনজীবন ঠিক তখনই দিল্লির উপর দিয়ে

সকাল থেকেই আভাষটা ছিল। দুপুর থেকেই বৃহত্তর দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছিল প্রবল ঝোড়ো-হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত। এই পরিস্থিতিতে যখন বেসামাল দিল্লির জনজীবন ঠিক তখনই দিল্লির উপর দিয়ে বয়ে গেল ধূলো ঝড়। এর ফলে বিকেল পাঁচটাতেই অন্ধকার নেমে আসে রাজধানীর বুকে।

ফের ধূলো ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, দিশেহারা রাজধানী

প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বিমান চলাচলেও তার প্রভাব পড়ে। দিল্লিতে অবতরণ করতে চলা ২৭টি বিমানের মুখকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লির লাগোয়া হরিয়ানার বিভিন্ন এলাকা ও গুরুগ্রামেও প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।

দিল্লির উপর দিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে তা সকালেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আকাশ কালো থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল। এমনকী আপেক্ষিক আদ্রতাও ৭১ শতাংশ ছিল বলে আবহাওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। তীব্র দাবদাহে দিন কয়েক ধরেই ছ্যাঁকা পড়ার জোগাড় দিল্লিবাসীর। তাপমাত্র ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। এর সঙ্গে আপেক্ষিক আদ্রতার মাত্রা গরমকে দিল্লিবাসীর কাছে আরও অসহনীয় করে তুলেছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে যে বজ্র-গর্ভ মেঘের সঞ্চার হচ্ছে তাও আবহাওয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+