রামমন্দির ইস্যুতে আসন্ন নির্বাচনে যোগী রাজ্যে BJP কতটা প্রভাব ফেলবে, কি জানালেন ভোটাররা
রামমন্দির ইস্যুতে আসন্ন নির্বাচনে যোগী রাজ্যে BJP কতটা প্রভাব ফেলবে, কি জানালেন ভোটাররা
আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। বর্তমানে যোগী আদিত্যনাথের রাজ্যে ইস্যুর শেষ নেই। এখন উত্তরপ্রদেশের রাজনীতি বেশ সরগরম। রাজ্যে লখিমপুর, রাম মন্দির, কৃষক আন্দোলন থেকে বেকারত্বের একাধিক ইস্যুতে উত্তাল যোগী রাজ্য। তবে,বিধানসভা নির্বাচনে রাম মন্দির নিয়ে একটি বড় ইস্যু হতে চলেছে। উত্তরপ্রদেশের বাসিন্দার এবিষয় নিয়ে ঠিক কি ভাবছেন?
২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস, যা রাজনীতির মোড় ঘুরিয়ে ছিল। দিন যত বেড়েছে জলও ক্রমশ গড়িয়েছে। আর এদিনের C ভোটারদের একটি স্ন্যাপ পোল সমীক্ষা করেছে। এরা উত্তরপ্রদেশবাসীর সঙ্গে কথা বলেছে। উত্তরপ্রদেশবাসী এবিষয় নিয়ে ঠিক কি ভাবছে?
C ভোটারা উত্তরপ্রদেশের জনগণের সঙ্গে কথা বলেছে। তাছাড়া অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে কথা বলেছেন। ২০২২ সালের UP বিধানসভা নির্বাচনে এটির প্রভাব কতটা ফেলবে? সি ভোটাররা বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি সমর্থকদের সাথে কথা বলেছে আর একটি রেকর্ডও করেছে।

বিধানসভা নির্বাচনে রামমন্দির নির্মাণে BJP-র কি কোন সুবিধা হবে?
রাম মন্দির নির্মাণে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি উপকৃত হবে ৫৮.৬ শতাংশ লোক তা মনে করেন। আর এবিষয়ে ৪১.৪ শতাংশ লোকের মনে হয় এতে বিজেপির লাভ হবে না। উত্তরপ্রদেশবাসীর দেওয়া রিপোর্ট অনুয়ায়ী জানা গেছে ৭৯.২% বিজেপি সমর্থক, ৫১.৯% কংগ্রেস সমর্থক, ৩১.৩% এসপি সমর্থক, এবং ৩৫.৭% বিএসপি সমর্থক মনে করেন যে রাম মন্দির নির্মাণ বিজেপিকে উপকৃত হবেন।

নির্বাচনে বিজেপি জিতলে রামমন্দিরকে কতটা কৃতিত্ব দেবেন?
মোট উত্তরদাতাদের প্রায় ৫০.৬% বলেছেন বিজেপি নির্বাচনে জিতলে, তারা জয়ের কৃতিত্ব রাম মন্দির নির্মাণকে দেবে। উত্তরদাতাদের ২৮% বলেছেন তারা রাম মন্দির নির্মাণের জন্য বিজেপির জয়ের কৃতিত্ব দেবেন না। আবার ২১.৪% জানেন না যে তারা রাম মন্দির নির্মাণের কৃতিত্ব দেবেন কিনা।

অযোধ্যার ছবি কি যোগী শাসনে পালটেছে?
এবিষয়ে প্রায় ৬৯ শতাংশ মানুষ এটি মনে করেন। আবার ৩১ শতাংশ মানুষ এটি মনে করেন না।

রামমন্দির প্রসঙ্গ টেনে এনে কি BJP-র ভোট চাওয়া বন্ধ করা উচিত?
এপ্রসঙ্গে ৬০ শতাংশ মানুষ মনে করেন মোদী সরকারের ভোট চাওয়া বন্ধ করা উচিত। কিন্তু ৪০ শতাংশ মানুষ এটাই মনে করেন রামমন্দির নির্মাণে কৃতিত্ব একমাত্র বিজেপিরই। তাই BJP ভোট চাইতে পারে।












Click it and Unblock the Notifications